জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সদরের কেশবপুর গ্রামের তরুণ উদিয়মান সবার প্রিয় মুখ সংগীত শিল্পী দীর্ঘ দিন ধরে গান গেয়ে সুনামগঞ্জ জেলার সহ উপজেলার মানুষের মন জয় করেছেন। এতে উঠে পড়ে লাগে কিছু মৌলবাদী লোকেরা তার পিচনে লেগে যায়। বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি পাশাপাশি প্রাণ নাশের হুমকিও প্রদান করে।
২০২১ সালের মে মাসের পাঁচ তারিখ জগন্নাথপুর পৌর সদরের কেশবপুর গ্রামের মো: সুফি মিয়ার ছেলে মো: শিপন আহমদ একটি জিডি করেন। তিনি জিডিতে উল্লেখ করেন, উপজেলার বাড়ী জগন্নাথপুর গ্রামের লোকজন একটি গানের আয়োজন করেন। কিন্তু স্থানীয় মৌলবাদী লোকজন এই গানের আয়োজনকে বাঁধা দিয়ে দেয়। এই বাঁধা অপেক্ষা করে বাড়ী জগন্নাথপুর গ্রামের লোকজন গানের আসর চালিয়ে যেতে থাকেন। এক পর্যায়ে স্থানীয় মৌলবাদী লোকেরা লাঠি শোঠা নিয়ে আমাদের মঞ্চের উপর হামলা চালায়। পরে প্রাণের বাঁচতে আমাকে নিয়ে গানের আয়োজকগন গান আয়োজন বন্ধ করেন অন্য স্থানে চলে যান। পরে তারা আমাকে হুমকি প্রদান করে বলে যদি সামনে পায় প্রাণে মেরে ফেলবে। এখন আমার জানের নিরাপত্তা নাই। যে কোন সময় আমার উপর হামলা হতে পারে।
এ ব্যাপারে শিল্পী শিপন আহমদ জানান, আমি ছোট বেলা থেকে গানের দিকে আকৃষ্ট ছিলাম। বহু চেষ্টা করে গান শিখে সুনামগঞ্জ জেলা সহ বিভিন্ন স্থানে গান গেয়ে আসছি। আমার জনপ্রিয়তা দেখে আমাদের স্থানীয় কিছু মৌলবাদী লোকজন আমার ক্ষতি সাধন করতে চেষ্টা করে আসছে। প্রায় সময় তারা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে আসছে। অবশেষে তারা বাড়ী জগন্নাথপুর গ্রামের একটি আয়োজনে আমাকে প্রাণ মারার চেষ্টা করে। আমি অসহায় হয়ে থানায় জিডি করছি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন জানান, শিল্পী শিপন একটি জিডি করেছেন। আমরা সরজমিনের গিয়ে সত্যতা পেয়েছি। আইন আনুক ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply