1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

জগন্নাথপুরে ইয়াবাসহ ২ জন ও ওয়ারেন্টভুক্ত আরো ১ মহিলা গ্রেফতার

  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৬২ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ২জন ও ওয়ারেন্টভুক্ত ১জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আখন্দ এর দিক নির্দেশনায় এস আই কাওছার মাহমুদ তোরন ও এ এস আই কামাল উদ্দিন পৌর এলাকায় অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌরসভার বাড়ী জগন্নাথপুর (পূরানহাটি) গ্রামের মৃত হারিছ উল্ল্যার পুত্র মোঃ লিটন মিয়া (৩৮) একই গ্রামের মৃত সোনাহর আলীর পুত্র মোঃ কালা শাহ (৩১)কে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ২ বোতল ভারতীয় মদ যাহার মূল্য- ২ হাজার টাকা ও ২২ পিস ইয়াবা ট্যাবলেট-
যাহার মূল্য-৬,৬০০/- টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ২৪(ক)/ ১০(ক)/ ৪১ এর ধারায় জগন্নাথপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
যাহার নং- ১০ তারিখ-১৭/১০/২০২৪ ইং।
এদিকে অপর একটি অভিযানে সি আর- ৫৭৩/২৩ ইং (সদর) মামলার ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামী পৌরসভার জগন্নাথপুর গ্রামের দ্বীরা দেবের স্ত্রী বানী রানী দেব (৪৫)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশী পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD