1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর সহ দেশে বিএনপির শতাধিক নেতা : সংবর্ধনা আজ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩৬৬ দেখা হয়েছে

জহিরুল ইসলাম লাল ::

দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামীলীগ সরকারের পতনের পর এবার ঢাক ঢোল পিটিয়ে এক যুগ পর দেশের মাটিতে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ।
রোববার (২০ অক্টোবর) ভোর ৫ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির প্রায় ১০০ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি দেশের মাটিতে অবতারণ করেন।
সাবেক তুখোড় ছাত্রনেতা কয়ছর এম আহমদের আগমনকে ঘীরে বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে যেন হৈ চৈ কান্ড।

বিশেষ করে তার নিজের এলাকায় গত এক মাস থেকে বিভিন্ন প্রচারণা, সভা-সমাবেশ, লিফলেট বিতরণ ও জনসংযোগের মাধ্যমে যেন বিএনপি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে তাকে স্বাগত জানাতে প্রস্তুত নেতাকর্মীরা।
আয়োজন করা হয়েছে বিশাল গণ-সংবর্ধনারও ।
জগন্নাথপুর পৌর পয়েন্টে আয়োজিত গন-সংবর্ধনাটি বিএনপির এ যাবৎ সর্বকালের সর্বশ্রেষ্ট সমাবেশেও রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে জেলা বিএনপি নেতা এডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি এম এ মুকিত ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ এবং উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম বলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য বিএনপির সফল সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ গেল এক যুগ ধরে রাজনৈতিক হয়রানিমূলক মামলা-হামলার ভয়ে দেশে আসতে পারেননি। অবশেষে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হওয়ায় তিনি দেশে আসার সিদ্ধান্ত নেন।


তার সফরসঙ্গী হিসাবে ৭৭ জন যুক্তরাজ্য বিএনপি নেতাকে সঙ্গে নিয়ে তিনি যুক্তরাজ্য থেকে সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ্ব পালন করে সুস্থভাবে দেশে এসে পৌঁছেছেন ।
তিনি ঢাকায় পৌঁছে শতাধিক নেতাকর্মী নিয়ে প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন।
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ঘনিষ্ট হিসাবে পরিচিত।
সেই হিসাবে তার আগমন বিএনপির সর্বস্থরে নাড়া দিয়েছে বলে নেতাকর্মী অনেকেই জানান।
তবে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরে আসছেন তিনি। জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় পৌর পয়েন্টে যুক্তরাজ্য বিএনপির নেতাদেরকে গণসংবর্ধনা প্রদান করা হবে।
গত কয়েক দিন ধরে প্রবাসী নেতাদের বরণ করে নিতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অধীর আগ্রহ, প্রাণচাঞ্চল্য ও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে দেখা যায়।
তাদের মতে, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাবাসীর আগামী দিনের কাণ্ডারি কয়ছর এম আহমদ।
তিনি দেশ স্বৈরাচারমুক্ত হওয়ায় দীর্ঘ ১২ বছর পর দেশে ফিরেছেন।
আমাদের প্রাণপ্রিয় নেতা কয়ছর আহমদকে ফুল দিয়ে বরণ করতে আমরা অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছি।

জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের ছিলিমপুর গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল মতিন (মতলিব মিয়া)’র ছেলে কয়ছর এম আহমদ ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত।
রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে তিনি একাধিক মিথ্যা মামলাসহ নানাভাবে নির্যাতিত হন।
এ নিয়ে তার গ্রামের বাড়িতেও সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২০১৮ সালে নানা হয়রানির শিকার হয়ে তার ছোট ভাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদও যুক্তরাজ্যে পাড়ি জমান।
এরপর পরিবারের কেউ আর দেশে ফিরে আসেননি।
দীর্ঘদিন পর তিনি দেশে এসেছেন এমন সংবাদে দলীয় নেতাকর্মী সহ সর্বস্থরের জনসাধারণ তাকে বরণ করতে উজ্জীবিত ও উচ্ছ্বসিত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD