1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সৈয়দপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩৮১ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি:
একমাত্র ইসলামি আইন প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি, সমৃদ্ধির কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা সম্ভব। ইসলামি শাসন প্রতিষ্ঠা ছাড়া মানব রচিত আইন দিয়ে জনসাধারণের জানমালের নিরাপত্তা কেউ দিতে পারবেনা। আওয়ামিলীগ ফ্যাসিবাদি রাষ্ট্র কায়েম করে আমলে উলামা, ছাত্র জনতাকে হত্যা করে ক্ষমতায় থাকতে হয়েছিল, কিন্তু ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে। ক্ষমতায় গিয়ে প্রতিহিংসা, জুলম, নির্যাতন ও বাকস্বাধীনতা হরন করে যারা শাসন করেছে তাদের পরিনতি বিশ্ববাসী দেখেছেন, ইসলামি শাসন ছাড়া কখনো দেশ ও দেশের মানুষের কল্যাণ বয়ে আনতে পারেনা। বাংলাদেশ জামায়াতে ইসলামীরকে উৎখাত করতে গিয়ে আজ আওয়ামীলীগই দেশের ক্ষমতা ও রাজনীতি থেকে উৎখাত হয়েছে। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেও ইসলামি আন্দোলন থেকে দমিয়ে রাখা যায়নি, দেশবাসী সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ বিরোধী সকল অপশক্তিকে রুখে দিতে হবে। বিভাজন সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তি সুখী সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শনিবার (২নভেম্বর) বিকেল ৩টায় সৈয়দপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের উদ্যোগে জনশক্তি সমাবেশে বক্তারা উপরোক্ত কথা গুলো বলেন । জনশক্তি সমাবেশে বক্তারা, গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় বিভাজন ভুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ আব্দুল আলীর সভাপতিত্বে ও ইউনিয়ান সেক্রেটারি মির্জা মুস্তাকীম আহমদ ও সহকারী সেক্রেটারি হাফিজ সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা তোফায়েল আহমদ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জামায়াতের শিল্প ও বানিজ্য সেক্রেটারি এডভোকেট রেজাউল করিম তালুকদার, সিলেট মহানগর জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মুফতি আলী হায়দার, সিলেট মহানগর জামায়াতের পেশাজীবি থানা আমীর এডভোকেট ইয়াসিন খান, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন, জগন্নাথপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, ইসলামি ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মনিরুজ্জামান পিয়াস, জগন্নাথপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার মো. আব্দুল তাহিদ, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ নেতা শওকত ওসমান মজুমদার, পৌর জামায়াতের সভাপতি আব্দুল কাইয়ুম, পৌর জামায়াতের সাবেক সভাপতি আবুল হোসেন মোহাম্মদ ওয়ালী উল্লাহ, পেশাজীবি শাখার সভাপতি কবির উদ্দিন, বিআইডব্লিউ এর সভাপতি জামাল উদ্দিন বেলাল, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের জামাতের সেক্রেটারি রিয়াজ উদ্দিন রাজু, শ্রমিক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলার সভাপতি দেলোয়ার হোসেন, শ্রমিক কল্যাণের সহ সভাপতি আতিকুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল মুক্তাদির খালেদ, কলকলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমান,

আশারকান্দি ইউনিয়ন সভাপতি মাওলানা নেকবর আহমদ,মহানগর জামায়াত নেতা সৈয়দ রেজাউল হক হোরেছ, ইউনিয়ন সহসভাপতি কাজী সৈয়দ জুনেদুর রহমান, ইউনিয়ন সহ সভাপতি মল্লিক ফখরু,ল দক্ষিণ ইউনিট সেক্রেটারি মোঃ নাইম সাইদি, বায়তুল মাল সম্পাদক সৈয়দ রুবেল আহম, উত্তর ইউনিট সভাপতি মোঃ তাহমিদ সাইদ, পুর্ব ইউনিট সভাপতি সৈয়দ মইন উদ্দিন দুদু, ২ ওয়ার্ড সভাপতি সৈয়দ লুলু মিয়া, ৩নং ওয়ার্ড সভাপতি সৈয়দ মুতাহির আলী, ৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ বদরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড সভাপতি হিলাল গাজি,৪ ওয়ার্ড বায়তুল মাল সম্পাদক শেখ জাবের,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথপুর পূর্ব শাখার সভাপতি আবু তাহের, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথপুর উত্তর শাখার সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথপুর পশ্চিম শাখার রাখাব আহমদ শিশির সহ জামায়াতে ইসলামী ইসলামি ছাত্র শিবিরের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন। জনশক্তি সমাবেশে জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের দায়িত্বশীল সহ সহস্রাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD