1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ : আসামি এম এ মান্নানসহ ৪৯ জন

  • আপডেটের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৪৮২ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের সাবেক সাংসদ আলহাজ্ব এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত রোববার (১৭ নভেম্বর) উপজেলার মিরপুর বাজাস্থ ৩ নং মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় এ মামলা দায়ের করা হয়। ঘটনার দুদিন পর মঙ্গলবার (১৯ নভেম্বর) ৩ নং মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর নুর বাদী হয়ে জগন্নাথপুর থানায় ৪৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার (১৭ নভেম্বর) জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজারস্থ, ৩ নং মীরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাত ৯টায় সাবেক পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের প্ররোচনায় আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
এ সময় অফিসে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি জ্বালিয়ে দেয়া হয়। এ সময় অফিসে থাকা নগদ প্রায় ১ লাখ টাকা, ল্যাপটপ ও টেলিভিশন চুরি করে নিয়ে যায় হামলাকারীরা।এদিকে মামলা দায়েরের খবর শুনে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে গ্রেফতার আতংক বিরাজ করছে। এ ঘটনার পর বাড়ি-ঘর ছেড়ে নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, আওয়ামীলীগ নেতাকর্মীরা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, এমন অভিযোগে বিএনপির ইউনিয়ন সভাপতি একটি মামলা দায়ের করেছেন।
মামলাটি রেকর্ড করে আদালতে পাঠানো হয়েছে। অভিযোগটি নিয়ে ব্যাপক তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষেই ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD