1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫১ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ’র সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জাতীয় দৈনিক মানবকন্ঠের জগন্নাথপুর প্রতিনিধি জহিরুল ইসলাম লাল মিয়া, এশিয়ান টিভি জগন্নাথপুর প্রতিনিধি ওয়াহিদুর রহমান, দৈনিক ভোরের কাগজ জগন্নাথপুর প্রতিনিধি রিয়াজ রহমান, দৈনিক ভোরের পাতা ও সুনামকন্ঠ জগন্নাথপুর প্রতিনিধি মোঃ শাহজাহান মিয়া, বাংলাদেশ মিডিয়া জগন্নাথপুর প্রতিনিধি আব্দুল ওয়াহিদ, দৈনিক খবরপত্র জগন্নাথপুর প্রতিনিধি ও দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, দৈনিক সংবাদ জগন্নাথপুর প্রতিনিধি মোঃ মির জাহান মিজান, দৈনিক শ্যামল সিলেট জগন্নাথপুর প্রতিনিধি গোলাম সারোয়ার, দৈনিক প্রতিদিনের সংবাদ জগন্নাথপুর প্রতিনিধি শাহ এস এম ফরিদ, দৈনিক আজকের বসুন্ধরা জগন্নাথপুর প্রতিনিধি হুমায়ূন কবির ফরীদি, দৈনিক বাংলাদেশ খবর প্রতিদিন জগন্নাথপুর প্রতিনিধি মুকিম উদ্দিন, দৈনিক আজকালের খবর জগন্নাথপুর প্রতিনিধি আলী হোসেন, মোঃ ফখরুল ইসলাম, আলী জহুর, বাপন দত্ত, শাহ আলম চৌধুরী, আল আমিন ও তৈয়বুর রহমান প্রমূখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের জন্য কর্মরত সাংবাদিকদের প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপস্থিত তথ্য প্রদান করায় তিনি সাংবাদিকদের দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করেন এবং তিনি জগন্নাথপুর উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD