1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরের গন্ধর্ব্বপুর দক্ষিণপাড়া কল্যাণ পরিষদের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৪৮৭ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে আর্তমানবতার সেবায় নিয়োজিত গন্ধর্ব্বপুর দক্ষিণপাড়া কল্যাণ পরিষদের পক্ষ থেকে ৫০ টি পরিবারকে নগদ ৫০০ করে টাকা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে নগদ টাকা বিতরণ পূর্বক আলোচনা সভায় দক্ষিণপাড়া কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য হাজী তাজুদ মিয়ার সভাপতিত্বে ও সদস্য কবির হোসনের পরিচালনায় বক্তব্য রাখেন দক্ষিণপাড়া কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য জিতুর রহমান, সদস্য হাজী এখলাছুর রহমান আখলই, সদস্য সাইদুর ইসলাম। এ সময় সদস্য মোহাম্মদ হারুন রশিদ, সুজাত আলী সহ ৫০টি পরিবারের জনসাধারন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় নিয়োজিত করতে আমাদের যুবসমাজকে উদ্বুদ্ধ করতে হবে। উদ্বুদ্ধকরণের মাধ্যমে যুবসমাজকে আর্তমানবতার সেবায় নিয়োজিত করা গেলে সামাজিক অপরাধসমূহ কমে যাওয়ার পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।

সামাজিক বন্ধনও সুদৃঢ় হবে। কারণ, মানবতার কল্যাণে নিবেদিত ব্যক্তিরা সামাজিক অপরাধ করতে পারে না। তারই ধারাবাহিকতায় সুনামের সাথে এগিয়ে যাচ্ছে গন্ধর্ব্বপুর দক্ষিণপাড়া কল্যাণ পরিষদ গরিব মানুষদের ডাক্তারী চিকিৎসা ও গরিব মেয়েদের বিয়ের জন্য আর্থিক সাহায্য সহযোগিতা করে থাকে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD