1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে শিক্ষক বিশ্বজিৎ দাস আর বেঁচে নেই : শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন

  • আপডেটের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৯৯ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে’র আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ দাস আর বেঁচে নেই।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
গত সোমবার রাতে সিলেট শহরের একটি হাসপাতালে তিনি ব্রেইনস্টোকে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
মৃত্যু কালে তিনি মা, তিন মেয়ে স্ত্রী সহ অশংখ্য আত্বীয়-স্বজন ও গুনগাহী রেখে গেছেন।
স্বজনেরা জানান, শনিবার ভোররাতে বিশ্বজিৎ দাস হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯ টায় তিনি মারা যান।
মঙ্গলবার (৭ জানুয়ারী) মরদেহটি জগন্নাথপুর পৌরসভার সিএ মার্কেট এলাকায় তাঁর ভাড়াবাসায় নিয়ে আসা হলে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব সহ স্কুল জীবনের সহকর্মী ও শিক্ষার্থীরা তাকে এক নজর দেখতে ভিড় জমান।
পরে তাকে গ্রামের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পুটিয়া (রাজাপুর) গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
এদিকে বিশ্বজিৎ দাসের মৃত্যুতে উপজেলা বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
তিনি জগন্নাথপুর উপজেলা সদরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
তাঁর আকস্মিক ও অকাল মৃত্যুতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক মহল, ব্যবসায়ী ও বিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD