1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে সরকারি ড্রেন অপসারণের প্রস্তুতিকে কেন্দ্র করে দু’পক্ষের উত্তেজনা

  • আপডেটের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৫০৭ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর (আশিঘর-ছালেপুর) গ্রামে সরকারি ড্রেন জোরপূর্বক অপসারণের প্রস্তুতিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
এতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, হবিবপুর (আশিঘর-ছালেপুর) গ্রামের মৃত আর্শ্বাদ মিয়ার বাড়ীর পাশ্ববর্তী আশিঘর-দূর্লভপুর রাস্তায় জগন্নাথপুর পৌরসভা কর্তৃক সরকারি ভাবে পানি নিস্কাশনের ড্রেন নির্মান করা হয়।
উক্ত ড্রেন ও রাস্তা বন্ধ করার জন্য একই গ্রামের মৃত আব্দুস ছেমেদ এর ছেলে আবু বক্কর দীর্ঘদিন ধরে পাঁয়তারা করে আসছেন।
উক্ত পানি নিষ্কাশনের ড্রেন অপসারণ করে মৃত আর্শ্বাদ মিয়ার পরিবারকে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রস্তুতি নিলে উভয় পক্ষের মধ্যে বিরোধ প্রকাশ্যে রূপ নেয়।
এ নিয়ে মঙ্গলবার দিনভর উভয় পক্ষের লোকজনের মধ্যে ঠান ঠান উত্তেজনা বিরাজ করে।
এ নিয়ে যে কোন সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী।

এদিকে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে মৃত আর্শ্বাদ মিয়ার স্ত্রী আমিনা বেগম প্রতিপক্ষ আবু বক্করকে আসামী করে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখত অভিযোগটি থানার একজন অফিসারের নামে হাওলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD