1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৩৫৪ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জগন্নাথপুর পৌরশহরের ৫ নং ওয়ার্ডের (সাবেক সিলেটি বাসস্ট্যান্ড) আল ফারুক কমপ্লেক্সে একাডেমির কার্যালয় উদ্বোধন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সাবেক কাউন্সিলর শফিকুল হক শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ আজাদ আলী, বিশিষ্ট সমাজ সেবক গীতিকার আব্দুল কাইয়ূম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।
একাডেমির পরিচালক সুজাদ আরিফের পরিচালনায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নুর আলী, আব্দুল কাদির, নাজির মিয়া, ইব্রাহীম, সানওয়ার, রূদয়, টিপু সত্রধর, আরাফাত,দিল্লাল, প্রকাশ, পলাস, রাহিম, মোহাম্মদ, তাকবির, জুবায়েল, সোহাগ, নাজমুল, আজমল প্রমুখ।


আলোচনা সভা শেষে এস আলম ফুটবল একাডেমির কার্যকরী কমিটি গঠন করা হয়।
নব গঠিত কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হলেন, ফ্রান্স প্রবাসী সাইফুল আলম (এস আলম), সহ সভাপতি ও পরিচালক সুজাদ আরিফ, সাধারণ সম্পাদক মোঃ সায়েক মিয়া, সহ সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ- ক্রীড়া সম্পাদক মোঃ ইমন মিয়া, প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, সহ প্রচার সম্পাদক সালেহ আহমদ, কোষাধ্যক্ষ জাহিদুর সহ-কোষাধ্যক্ষ নাইম।
পরে এস আলম ফুটবল একাডেমির কার্যালয় কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD