1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

রূপালী বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক করিম আহমেদের কন্যার নিকাহ সম্পন্ন : দোয়া কামনা

  • আপডেটের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৫৪৩ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

ঢাকাস্থ রাজধানীর ধানমন্ডি হোয়াইট হল বুফে, গাউসিয়া টুইন পিক ৯/এ, জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক সিলেটের কৃতিসন্তান করিম আহমেদ এর তিন কন্যার মধ্যে প্রথম কন্যা রেহনুমা তাবাসসুম মানামীর নিকাহ (শুভ বিবাহ) সম্পূর্ণ হয়েছে।
সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান শোয়েব আখতার পুষণ এর সাথে রাত ৯ টায় রাজধানীর হোয়াইট হল বুফে এ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত বিবাহ পরিচালনা করেন হাফেজ মাওলানা এ এস এম মোস্তফা কামাল, বিবাহে কাজীর দায়িত্ব পালন করেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ।
প্রায় চার শতাধিক অতিথির আগমনে বিবাহ অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।
এ সময় তারা নতুন দাম্পত্য জীবনের পদযাত্রায় সুখ-সমৃদ্ধি কামনা করে বর ও কনের জন্য দোয়া করেন।
দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা এস এম মোস্তফা কামাল।
অনুষ্ঠানে বিভিন্ন সুনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিকগণ ছাড়াও
উপস্থিত ছিলেন রূপালী বাংলাদেশের সম্পাদক সায়েম ফারুকী।
তিনি বলেন তাদের নব-দাম্পত্য জীবন সুন্দর ও সুখময় হোক এটাই প্রত্যাশা করি ।
গান, বাদ্যযন্ত্র, বুফে খাবার, আনন্দঘন পরিবেশে সবকিছুই সম্পন্ন করা হয়। অনুষ্ঠানের শেষলগ্নে এবং বিদায় বেলা কনের পিতা করিম আহমেদ এর চোঁখের জল এবং কন্যার শীতল চোখের জলে এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।
এ দৃশ্য যেন পিতা-কন্যার ভালবাসার এক অনন্য নিদর্শন।
এ সময় উপস্থিত লোকজনও আবেগ আপ্লূত হয়ে পড়েন।
দেশের প্রতিযশা ও সিনিয়র সাংবাদিক করিম আহমেদ আগত সকলের কাছে তার স্নেহের কন্যা ও বরের জন্য দোয়া প্রার্থনা করেন।
বিবাহ বন্ধনে আবদ্ধ বর-কনে দু’জনেই একটি বেসরকারি আমেরিকান কোম্পানিতে অত্যান্ত সুনামের সহিত কর্মরত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD