1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে নিয়মিত মামলার আসামী সহ ১১ জন গ্রেফতার

  • আপডেটের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৪১৬ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৯ জন জুয়াড়িকে পুলিশ আটক করে।
আজ বুধবার তাদেরকে আদালতে পাঠানো মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর গ্রামের আহাদ মিয়া (৪০), একই গ্রামের আমির হোসেন (৪২), রমাপতিপুর গ্রামের সাহানুর (৪৮), কিশোরপুর গ্রামের নজমুল ইসলাম (৬০), রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের আঃ আহাদ (৫৫), সাইদ মিয়া (৪৫), মিজানুর রহমান (২৫), ছয়দুল ইসলাম (৪২) ও আলী হোসেন (৩৫), এবং পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী মোঃ আবুল কাশেম (৪০), পিতা মৃত দিলদার মিয়া ওরফে ওহাব উল্লাহ, সাং হবিবপুর (দক্ষিণ পাড়া) জগন্নাথপুর পৌরসভাকে গ্রেফতার করা হয়।
জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০৪ পিস তাস, ঘ. নগদ ১৪ হাজার ২শ’ ৪৫ টাকাসহ জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পৃথক অভিযান ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমীন জানান, গ্রেপ্তারকৃত আসামীদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এদিকে পৃথক অভিযানে নিয়মিত মামলায় আরো একজনকে গ্রেফতার করা হয়েছে।


সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম এর দিক নির্দেশনায় ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে এস আই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স জগন্নাথপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর থানার মামলা নং- ১৩, তারিখ- ২২/০১/২০২৫ খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/
৩০৭/৩৭৯/৫০৬ (২) পেনাল কোড এর এজাহারনামীয় আসামী মোঃ মিছবা আহমদ (২৮), পিতা-মৃত সুরুক মিয়া, সাং-রৌডর প্রকাশিক জামালপুর, ৮নং আশারকান্দি ইউ/পি, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করে।
আজ গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD