1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে মাদক সহ ৪ আসামী গ্রেফতার

  • আপডেটের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৩০৬ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক ও মারামারি মামলার আসামী সহ ৪ জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৪ জানুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রুহুল আমিনের দিকনির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল হোসেনের সহযোগিতায় থানার এস আই (নিঃ) সাকিব হোসেন, এস আই মোঃশফিকুল ইসলাম, এস আই শাহ আলম, এস আই দিপংকর হালদার, এ এস আই- জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে
জগন্নাথপুর থানার মামলা নং-১৮ তাং-২৪/০১/২৫ইং
ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক) এর আসামী
মোঃ সালমান (২০) পিতা- মোঃ ফজলু মিয়া সাং-বালিকান্দি থানা-জগন্নাথপুর
জেলা- সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার মূল্য -২০,৪০০/- টাকা।
অপর অভিযানে জগন্নাথপুর থানার মামলা নং -১৯ তাং ২৪/১/২৫
ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(ক) এর আসামী ইব্রাহিম খলিল উল্লাহ @লেংরা পিতা- মৃত সুরুজ আলী, সাং-পেরুয়া (শেরপুর)
থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়।
এ সময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
যাহার বাজার মূল্য -২৫,০০০/-টাকা।

এদিকে জগন্নাথপুর থানার নিয়মিত মামলা নং-১৫ তাং-২৩/১/২৫ইং
ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩৮০/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড এর আসামী তানভীর আহমদ @ আঃ জব্বার (৫০) পিতা- মৃত আঃ সাত্তার, সাং নজিপুর থানা জগন্নাথপুর, জেলা সুনামগঞ্জ, ও আলমগীর হোসেন (২৮)
পিতা- মৃত আঃ আহাদ
সাং- মোহাম্মদ শাল, থানা- বালাগঞ্জ জেলা- সিলেটকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে আজ শনিবার (২৫ জানুয়ারি) সকালে যথাযথ পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চত করে বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ মাদক উদ্ধারে পুলিশ সচেষ্ট রয়েছে।
মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD