1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের অস্থায়ী কমিটি গঠন : মানবসেবায় নিজেকে উৎসর্গ রাখার অঙ্গিঁকার 

জগন্নাথপুরে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অপরাধে নির্বাচন অফিসার সহ দুইজন গ্রেফতার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৭০৬ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মো: মুজিবুর রহমান ও উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমকে গ্রেফতার করা হয়েছে।
একে অপরের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র তৈরির একাধিক অপরাধের সত্যতা পাওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
তবে উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ প্রকাশ্যে আসলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে।
এ ঘটনায় উপজেলার সর্বত্রই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও বিশ্বস্থ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মোঃ তকদীর আহমেদ, ও সহকারী প্রোগ্রামার (তথ্য ব্যবস্থাপনা) আমিনুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসে গত ২৭ জানুয়ারি এন আই ডির জালিয়াতির বিষয়ে সংবাদ পেয়ে পরিদর্শনে আসেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসের সার্ভারের ডাটা বেজ পরীক্ষা-নিরীক্ষা শেষে জানতে পারেন যে, প্রবাসে অবস্থানরত সাদিকুর রহমান (এনআইডি-১৯৭৯১৬৯০১৬), তানভীর হাসান (এনআইডি-৯১৭৯০৩২২৭২), ও মোহাম্মদ লিটন আহমেদ এর একাধিক জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার উদ্দেশ্যে জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মো: মুজিবুর রহমান ও উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমসহ অজ্ঞাতনামা আরো কয়েক জনের সহায়তায় জালিয়াতি এবং এনআইডির তথ্য-উপাত্ত বিকৃত বা বিনষ্ট করার মাধ্যমে প্রবাসে অবস্থানরত সাদিকুর রহমান, তানভীর হাসান ও মোহাম্মদ লিটন আহমেদের নামে তাদের ডেমোগ্রাফিক তথ্য এবং ছবির সাথে জগন্নাথপুর উপজেলার ভোটারদের ফিঙ্গার ও আইরিশ ব্যবহার করে ১৮/১১/২০২৪ খ্রিঃ তারিখ হতে ২৭/০১/২০২৫ খ্রিঃ তারিখের মধ্যবর্তী যে কোন সময় বিভিন্ন তারিখ ও সময়ে অবৈধভাবে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ মুজিবুর রহমান এবং ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম উপজেলা নির্বাচন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী হওয়া সত্বেও জালিয়াতির মাধ্যমে এনআইডি তৈরির বিষয়ে সত্যতা পাওয়ায় জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার, মো: মুজিবুর রহমান (৫১) ও জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম (৩৯) সহ সাদিকুর রহমান, তানভীর হাসান ও মোহাম্মদ লিটন আহমেদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। যার মামলা নং ২২ তারিখ-২৮/০১/২০২৫ ইং।
জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ২০১০ এর ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮ এবং ভোটার তালিকা আইন ২০০৯ এর ১৮ ও ২০ ধারায় এ মামলা রুজু করা হয়।
মামলাটি দায়ের করেন সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
এরই প্রেক্ষিতে জগন্নাথপুর থানা পুলিশ উপজেলা নির্বাচন অফিসার মো: মুজিবুর রহমান ও জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, উপজেলা নির্বাচন অফিসার সহ দুইজনকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।
ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তদন্ত সাপেক্ষে অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD