1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে ধনঞ্জয় দাস ধনু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২৮ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ধনঞ্জয় দাস ধনু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় জগন্নাথপুর বাসুদেব বাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় ঐতিহ্যবাহী স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বাসুদেব বাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাবের সভাপতি সুদীপ ভট্রাচার্য এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবল দেবের পরিচালনায়
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও যুক্তরাজ্য প্রবাসী এম এ কাদির, অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সাবেক কাউন্সিলর শফিকুল হক শফিক, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি
জহিরুল ইসলাম লাল মিয়া, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এম এ কাইয়ূম, বিশিষ্ট সমাজ সেবক আ হ ম ওয়ালী উল্লাহ, জনপ্রিয় স্বাধীন ওয়াইফাই এর ম্যানেজার আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ তকবুর মিয়া, বাসুদেব বাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জয় দাস, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আকমল হোসেন ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী সোহানুর রহমান সুহেল, বিশিষ্ট ব্যবসায়ী অরূপ সরকার, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাজন কুমার দাশ প্রমূখ।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে শিশু শিল্পীরা দেশীয় সংস্কৃতির গান, নিত্য সহ নানা বিনোদনমূলক নাচ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
এ সময় সিলেটের আঞ্চলিক অভিনেতা বেলাল আহমদ মুরাদ, বিপ্লব এস ও মিফতা’র নানা কৌতুক, গল্প ও বক্তব্যের মাধ্যমে বাড়তি আমেজের মধ্য দিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
সভাশেষে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট সমাজ সেবক এম এ কাদির ও অতিথিবৃন্দ।

পরে স্বাধীন ওয়াইফাই দ্বারা সু-সজ্জিত ও আকর্ষনীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এতে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক, ক্রিকেট প্রেমী, শিক্ষার্থী সহ এলাকার তরুন সমাজ আয়োজিত ক্রিকেট খেলা উপভোগ করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD