1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জনগণের আস্থা ও ভালবাসার অপর নাম জাতীয় পার্টি –জহিরুল ইসলাম লাল

  • আপডেটের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭০ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়াকে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নির্বাচিত করায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকেল ৩ ঘটিকার সময় জগন্নাথপুর ডাকবাংলো রোডস্থ পার্টির অস্থায়ী কার্যালয়ে পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌরসভার ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি প্রবীণ মুরব্বি মোঃ ছোরাব উল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম লাল মিয়া।
এসময় সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের আস্থা ও ভালবাসার অপর নাম হচ্ছে জাতীয় পার্টি।
পল্লীবন্ধু এরশাদের ৯ বছরের শাসনামলে মানুষ শান্তিতে ছিল বলেই মানুষ সেই স্বর্ণযুগে আবারও ফিরে যেতে চায়।
তিনি আরো বলেন, আমাদের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোন কিছুতেই জাতীয় পার্টিকে কেউ ধাবিয়ে রাখতে পারেনি।
তিনি ধৈর্য সহকারে সকল প্রতিকূলতা কাটিয়ে দেশ এবং জনগণের কল্যানে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের একযোগে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ দিলু মিয়া, বিশেষ অতিথি উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক এরশাদ মিয়া, উপজেলা জাতীয় পার্টি নেতা ও মীরপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ দুদু মিয়া, উপজেলা জাতীয় পার্টির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাহার, উপজেলা সমাজ সেবা বিষয়ক সম্পাদক ও ৫ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুস শহীদ।


জগন্নাথপুর ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আকলিছ আলীর পরিচালনায় ও উপজেলা জাতীয় যুব সংহতি নেতা মোঃ সফাত আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি নেতা মোঃ আব্দুর রহমান, মানিক মিয়া, পৌরসভার ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ মুক্তার আলী, জাপা নেতা সুহেল মিয়া, আলিফ মিয়া, মোঃ চাঁন মিয়া, জাবেদ আহমদ, নজরুল ইসলাম, জাবের মিয়া প্রমূখ।

পরে সংবর্ধিত অতিথি সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়াকে উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় নেতাকর্মীরা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়াকে জেলা কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত করায় দলের মাননীয় চেয়ারম্যান, মাননীয় মহাসচিব সহ জেলা জাতীয় পার্টির সম্মানিত আহবায়ক মনির উদ্দিন মনির ও সদস্য সচিব এডভোকেট নাজমুল হুদা হিমেল ছাড়াও জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীদের পক্ষ থেকে সভাস্থলে মিষ্টি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD