1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

ডেভিল হান্টে গায়েবী মামলা হচ্ছে –গোলাম মোহাম্মদ কাদের

  • আপডেটের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫১৯ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট ::

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অপারেশন ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে বলে প্রতীয়মান হচ্ছে।
একইসাথে ডেভিল হান্টে গায়েবী মামলা দেয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এই অভিযোগ করেন।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, জাতীয় পার্টির ওপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে।
জাতীয় পার্টি নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেয়া হয়েছে। গ্রেফতার করা হচ্ছে ও গ্রেফতার হলে তাদের জামিন দেয়া হচ্ছে না। সভা, সমাবেশ ও মিছিলের ন্যায় স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেয়া হচ্ছে। জাতীয় পার্টির অফিস, নেতা-কর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। এখন নতুন করে আবার ডেভিল হান্ট কর্মসূচির আওতায় জাতীয় পার্টি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া শুরু হচ্ছে।
গতকালও গাজীপুর মহানগর জাতীয় পার্টির কিছু নেতার নামে গায়েবি মামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একই সাথে নিরপরাধ জনগণ ও সাধারণ মানুষের উপর জুলুম ও হয়রানী বন্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
আজ (১০ ফেব্রুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD