1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে অর্ধ কোটি টাকার মোবাইল সেট চুরি : চোর সনাক্তে সক্রিয় পুলিশ

  • আপডেটের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪৩ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের মোবাইল মার্কেটের ৩ টি টেলিকমে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা প্রায় অর্ধ কোটি টাকার মোবাইল সেট সহ অন্যান্য মালামাল নিয়ে গেছে।
গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে পৌর পয়েন্টের আব্দুল মতলিব সুপার মার্কেটের (মোবাইল মার্কেট) রাফি টেলিকম (১), রাফি টেলিকম (২) ও এস টেলিকমের তালা ভেঙ্গে একদল সংঘবদ্ধ চোর মোবাইল সেট সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, সংঘবদ্ধ চোরেরা মাস্ক ও কালো কাপর দ্বারা নিজেকে আড়াল করে।
এতে প্রতিয়মান হয় যে, চোরেরা পরিকল্পিতভাবে দোকানগুলোতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটায়।

রাফি টেলিকমের প্রোপাইটর মোহাম্মাদ কামরান ও এস এ টেলিকমের
প্রোপাইটর মোঃ সুহেল মিয়া বলেন,
আমাদের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
সংঘবদ্ধ চোরেরা ৩ টি দোকানের প্রায় অর্ধ কোটি টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
সিসিটিভি ফুটেজে তাদের ছবি ধারণ হলেও মুখে মাস্ক পড়া থাকায় তাদের চেনা সম্ভব হচ্ছে না।
কয়দিন পর পর দোকান চুরির ঘটনা ঘটছে কিন্তু এ দায় কার?
তারা চোরদের কেউ চিনে থাকলে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়ে বলেন, তথ্য দাতাকে এক লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জয়নাল আবেদীন বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
ইতিমধ্যে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
চোরদের সনাক্তে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD