ডেস্ক রিপোর্ট ::
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস এরঁ বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন আরও দুজন।
তারা হলেন শেখ মইন উদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব।
এর মধ্যে শেখ মইন উদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব।
আজ বুধবার (৫ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, বিশেষ সহকারী থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সকল সুযোগ-সুবিধা পাবেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের তিন দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় সাত মাসে কয়েক দফায় উপদেষ্টা পরিষদে রদবদল ও নতুন নিয়োগ দেয়া হয়।
প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টা ২৩ জন।
এছাড়া, অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টার পদমর্যাদায় একজন বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক), একজন বিশেষ দূত (আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত) এবং একজন হাই রিপ্রেজেন্টেটিভ (রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত) রয়েছেন।
প্রতিমন্ত্রীর মর্যাদায় তিনজন বিশেষ সহকারী ছিলেন। তারা স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ এক প্রজ্ঞাপনে নিয়োগ পেলেন আরও দুইজন।
Leave a Reply