1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে জাতীয় পার্টি নেতা আরব উল্লাহ আর নেই : জাপার শোক

  • আপডেটের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩২৩ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর গ্রাম নিবাসী, উপজেলা জাতীয় পার্টি নেতা ও পৌরসভার ৫ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রবীণ মুরব্বি মোঃ আরব উল্লাহ (৭০) ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি–রাজিউন।
শনিবার ভোরে তিনি সিলেটের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ শনিবার দুপুর ২ ঘটিকার সময় জগন্নাথপুর তিলোনার মাঠে অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক সহ নানা শেণী-পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।
পরে জগন্নাথপুর তিলোনা মাঠ সংলগ্ন গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয় ।
এদিকে জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টি নেতা মোঃ আরব উল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন মনির, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী খুশনূর, সদস্য সচিব এডভোকেট নাজমুল হুদা হিমেল, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, সহ-সভাপতি মোঃ দিলু মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি সাবেক পৌর কমিশনার আবু সুফিয়ান মোঃ ঝুনু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া তালুকদার, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোঃ এরশাদ মিয়া, দপ্তর সম্পাদক মোঃ আবদাল মিয়া, পৌরসভার ৫ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুস শহীদ, ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ ছোরাব উল্লা, সাধারণ সম্পাদক মোঃ আকলিছ আলী, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব রফিক উদ্দিন, যুব সংহতি নেতা মোঃ আমীর আলীসহ নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন, মরহুম আরব উল্লাহ সাহেব ছিলেন জাতীয় পার্টির একজন নিবেদিত প্রাণ।
সাদামনের মানুষ হিসাবে তিনি সর্বমহলে পরিচিত ছিলেন।
তিনি জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে পল্লীবন্ধু এরশাদের আদর্শকে বুকে ধারণ করে মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় ছিলেন।
তাঁর সক্রিয় অবদান জাতীয় পার্টি কৃতজ্ঞতার সহিত স্বীকার করছে।
তাঁর মৃত্যুতে জাতীয় পার্টির অপূরনীয় ক্ষতি হয়েছে যা সহজে পূরণ হওয়ার নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD