1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার ইফতার মাহফিল সম্পন্ন

  • আপডেটের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৪৫৫ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার :

বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
আজ রোববার (৯ মার্চ) বিকেলে জগন্নাথপুর পৌর মিলনায়তনে ইফতার পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার অফিস সেক্রেটারী মোঃ নুরুল ইসলাম।
প্রধান বক্তার বক্তব্যে রাখেন মাজলিসুল মুফাসসিরীন সিলেট বিভাগের সেক্রেটারী হাফেজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলাম জগন্নাথপুর উপজেলা পেশাজীবি শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কবীর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জুলফিকার আলী মনি এবং
উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা নেছার উদ্দিনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক শেখ মোঃ অলি উল্লাহ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা আফজাল হোসাইন,
উপজেলা জামায়াতের নায়েবে আমীর দরছ উদ্দীন, পৌর জামায়াতের আমীর বিশিষ্ট ব্যবসায়ী আ হ ম ওয়ালী উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক জামাল উদ্দিন বেলাল, হাফিজ আবুল কাশেম, সাংবাদিক আলী আছগর ইমন, উপজেলা পেশাজীবি শাখার সহ সাধারণ সম্পাদক শামছুল আবেদিন, প্রচার সম্পাদক ফরহাদ মিয়া, শিল্প ও বাণিজ্য সম্পাদক ও রাণীগঞ্জ বাজার কমিটির সেক্রেটারী আবুল কাশেম, সমাজ সেবা সম্পাদক বেলাল খান, হাফিজ ফখরুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, ছাত্র শিবির নেতা শাহিনুর রহমান, আবু তাহের প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ নুরুল ইসলাম বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, সমাজের সকল প্রকার অন্যায়-অবিচার ও ঘুষ-দূর্নীতি দুর করতে হলে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হবে।
না হলে দেশে শান্তি ও সমৃদ্ধি আশা করা যায়না।
তিনি ইসলামী রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামকে সমর্থন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং আলোচনাসভা ও ইফতার মাহফিলে অংশ গ্রহণের জন্য সকলের প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শেখ আব্বাস আলী ও ইসলামী সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী আহমেদ মুত্তাকিন বিন কবীর।
ইফতার পূর্বে দেশ ও জনগণের কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ দরছ উদ্দীন।

এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জয়নাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রফিক আহমদ ভূইয়া, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী শফিকুর রহমান লিলু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, সাংবাদিক আব্দুল ওয়াহিদ, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, ডাঃ মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রেহান আহমদ, সমাজ সেবক সাজিদুর রহমান, আব্দুল হান্নান, জহিরুল ইসলাম জহির, ডাঃ মতিউর রহমান, ডাঃ মুজাহিদ আলী, আব্দুল মতিন, দলিল লেখক আব্দুল হামিদ, মোজাহিদ মিয়া, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ নুরুল হক, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন ও মাস্টার মোজাহিদ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD