1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে সেনাবাহিনীর জালে আটকা পড়লো স্ত্রী সহ ভূয়া মেজর

  • আপডেটের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩৮৪ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর জালে আটকে পড়া রাসিদুর রহমান (৩৮) নামের ভুয়া মেজর ও তার স্ত্রী বেলিনা আক্তারকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, দেশীয় অস্ত্র, পাসর্পোট ও একটি নোহা গাড়ীসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় উপজেলার ৮ নং আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃত রাসিদুর রহমান কুমিল্লা জেলার বুড়িচং থানার আজ্ঞাপুর গ্রামের সাইমুল হকের পুত্র ও তার স্ত্রী বেলিনা বেগম জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের মখলিসুর রহমানের মেয়ে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, বাসিদুর রহমান হরিপুর গ্রামে অবস্থানকালে হরিপুর গ্রামসহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে আসছিলো।
এমনকি তারা স্থানীয় লোকজনকে ভয় দেখিয়ে বিভিন্নভাবে অবৈধ সুযোগ-সুবিধা ভোগ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
তাদের এহেন কার্যকলাপে অতিষ্ঠ হয়ে সেনাবাহিনী ও পুলিশকে খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, সেনাবাহিনীর মেজর পরিচয়দানকারী সহ তার স্ত্রীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
তবে তিনি একসময় কর্পোরাল হিসাবে সেনাবাহিনীতে কর্মরত ছিলো, এখন তিনি চাকুরীচ্যুত।
তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD