1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩১২ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

প্রতি বছরের ন্যায় এবারও পথশিশু ও পথচারীদের মধ্যে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

ইফতার বিতরন শেষে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গকে নিয়ে আজ (১৩ মার্চ) বৃহস্পতিবার আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকড়ছই সিনিয়র আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আল্লামা ছমির উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জজকোর্টের এ.পি.পি এডভোকেট ইয়াসিন খান, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সভাপতি নিজাম উদ্দিন জালালী, সমাজ সেবক সৈয়দ মোদাব্বির আহমদ, জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের পরিচালক জামাল উদ্দিন বেলাল, দারুল মিল্লাত মাদ্রাসার প্রিন্সিপাল আফজাল হোসাইন, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সাবেক সভাপতি মাওলানা আবু আইয়ুব আনসারী, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন ভূঁইয়া, ইকড়ছই আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক অলিউর রহমান শামিম, ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, ইয়াং স্টার জগন্নাথপুর এর সভাপতি মামুনুর রশিদ মামুন, তরুণ সমাজসেবক শামসুল ইসলাম জাবির, পৌর আল ইসলাহ সাধারণ সম্পাদক বদর উদ্দিন আল-আমিন, তরুন ছাত্রনেতা ইসমাইল খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী লোকমান মিয়া, ইকড়ছই গ্রামের বিশিষ্ট মুরুব্বি নুরুজ্জামান।

অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর প্রতিষ্ঠাতা সদস্য মাসুম মিয়া এবং জামাল হোসেন।
কার্যনির্বাহী পরিষদের সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি, সুলেমান আহমদ, কুহিনূর রহমান, আমিনুর রহমান হিমেল, সাধারণ সম্পাদক আলী হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক কে এইচ সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ জয়, সাংগঠনিক সম্পাদক জিকরুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসাইন নাসিফ,
সিনিয়র সদস্য আমির হোসেন সহ স্টুডেন্টস কেয়ারের মুহিব, শামসুন নূর, সাবাজ, রোমন, ফাহাদ, মামুন, রাফি, মহিত, আশিকুর, শাহেদ, তামিম, ইমরাম, জুবায়েল, আলিনুর, রাহিম প্রমুখ।
মাহফিলে সভাপতিত্ব করেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সভাপতি মাওলানা হুমায়ুন কবির ও পরিচালনা করেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সাধারণ সম্পাদক আলী হোসেন।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান সাজুর কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং ইকড়ছই আলিয়া মাদ্রাসা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা ছমির উদ্দিনের দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত ইফতার মাহফিলের শুরুতে প্রায় শতাধিক পথশিশু ও পথচারীদের মধ্যে ইফতার বিতরন করা হয় এবং এতে অতিথি সহ প্রায় ৪ শতাধিক নানান শেণী-পেশার লোকজনকে নিয়ে এ ইফতার মাহফিল সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD