স্টাফ রির্পোটার : :
বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ মার্চ) পৌর শহরের হাসপাতাল পয়েন্টের আলী কমিউনিটি সেন্টারে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জজ আদালতের এপিপি এডভোকেট ইয়াসীন খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জয়নাল আবেদিন, খেলাফত মজলিস সেক্রেটারি সাইফুর রহমান সাজাওয়ার প্রমুখ। এসময় জমিয়তে উলামায়ে ইসলামের জগন্নাথপুর উপজেলা সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লা, উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্ম পরিষদ সদস্য মাস্টার মো, আবু তাইদ, মো, আব্দুল কাইয়ুম, দিলওয়ার হোসেন, উপজেলা যুববিভাগের সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, পেশাজীবি সভাপতি কবির উদ্দিন, আইবিডব্লিউএফের সভাপতি জামাল উদ্দিন বেলাল, উলামা মাশায়েখ সেক্রেটারী মাওলানা হোসাইন আহমদ, পেশাজীবি পরিষদের সেক্রেটারী জুলফিকার আহমদ মনি, সাবেক উপজেলা জামায়াতের সেক্রেটারী নেছার উদ্দিন ও জগন্নাথপুর থানার এ এস আই এখলাছ মিয়া, সাংবাদিকদের মধ্যে সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল, গোলাম সারোয়ার, মোঃ শাহজাহান মিয়া, শাহ এস এম ফরিদ, ইকবাল হোসাইন, তৈইবুর রহমান, কয়েস মামুন, শাহ আলম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ি ও পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply