1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে আইবিডব্লিউএফের আয়োজনে আলোচনাসভা ও ইফতার মাহফিল

  • আপডেটের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৬৯ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে আইবিডব্লিউএফের আয়োজনে বিশিষ্টজন ও ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) জগন্নাথপুর পৌরভবন প্রাঙ্গণে ইন্ডাস্ট্রিয়ালীস্ট এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আইবিডব্লিউএফের জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি জামাল উদ্দিন বেলালের সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক রেজাউল করীম রিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর শাহজালাল জামেয়া দ্বীনিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল ও আইবিডব্লিউএফের উপদেষ্টা মাওলানা লুৎফুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জয়নাল হোসেন, আইবিডব্লিউএফের উপদেষ্টা মাওলানা দরছ উদ্দিন, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আনোয়ার মিয়া, সিলেট এম সি বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইসমাঈল খান, জমিয়তে উলামায়ে ইসলামের জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি মাওলানা ফজল আহমদ, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সহ সাধারণ সম্পাদক লিটন মিয়া, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নেছার উদ্দিন, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সম্ভাব্য সেক্রেটারি পদপ্রার্থী মোঃ শাহজাহান মিয়া।

শুরুতেই কুরআন তেলাওয়াত ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন আছাবুন নেছা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ইসমাঈল খান।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত নেতা রাহি কামালী, ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক শেখ ওয়ালী উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, সাদিকুর রহমান, কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, শামসুল ইসলাম সুমন, মতিউর রহমান, মাওলানা সামছুল ইসলাম প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আইবিডব্লিউএফ এর সদস্য নুর মোহাম্মদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD