1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে সিলেটে চাঁদনি ঘাটের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী নির্মাণ প্রকল্পের উদ্বোধনে তারেক রহমান রাজধানীসহ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

ডেভিল হান্ট : জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা ঝুনু গ্রেফতার

  • আপডেটের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১০৭৪ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ এক অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা যোবায়ের আহমেদ ঝুনুকে গ্রেফতার করেছে।
অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জয়নাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ আজ (৬ এপ্রিল) রোববার বেলা সাড়ে ১১ টায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে বিকেলেই পুলিশী প্রহরায় সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্থি ফিরে এসেছে বলে গ্রামের
অনেকেই বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রামবাসীর অভিযোগ, জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ইসমাইল চক গ্রামের ছন্দু মিয়ার ছেলে ও ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ ঝুনু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় দাপট দেখিয়ে বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন।
তিনি ইসমাইল চক (উত্তরপাড়া) জামে মসজিদের জমি দখল, ক্ষমতার অপব্যবহার করে জলমহাল লুট সহ নানা অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজির সাথে জড়িত ছিলেন।
এ নিয়ে ইসমাইলচক (উত্তরপাড়া) জামে মসজিদ কমিটির সেক্রেটারী ময়না মিয়া বাদি হয়ে ইতোপূর্বে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
মসজিদ কমিটির সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, সাধারণ সম্পাদক ময়না মিয়া, কোষাধ্যক্ষ এলাইছ মিয়া সহ গ্রামের অনেকেই জানান, আওয়ামী লীগ নেতা যোবায়ের আহমেদ ঝুনু ইতোপৃর্বে ইসমাইলচক (উত্তরপাড়া) জামে মসজিদের মোতাওয়াল্লী ছিলেন। বিগত ১৫ বছরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সরকারি নদী দখল, মসজিদের জমি দখল ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে গ্রামের নিরিহ লোকজনের জমি দখল সহ এলাকার বিভিন্ন জলমহাল লুট করেছে।
এছাড়া মসজিদের দেয়াল নির্মাণের নামে দেশ-বিদেশে অবস্থানরত বিভিন্ন লোকজনের নিকট থেকে টাকা উত্তোলন করে হিসাব না দিয়ে বিভিন্ন অজুহাতে আত্মসাৎ করেন।
তার এহেন আচরণ ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীর পক্ষে ইতোপৃর্বে জগন্নাথপুর থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা তার নানা অপকর্ম ও অনিয়ম-দুর্নীতির বিচার দাবি করছি।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, আজ বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যাক্তি একটি নিয়মিত মামলার আসামী, তার বিষয়ে পুলিশ গভীরভাবে তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD