1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে সিলেটে চাঁদনি ঘাটের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী নির্মাণ প্রকল্পের উদ্বোধনে তারেক রহমান রাজধানীসহ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে জগন্নাথপুরে তালামীযের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা

  • আপডেটের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওঃ তাজুল ইসলাম আলফাজ বলেছেন, আমরা আজ এখানে জমায়েত হয়েছি এক মহৎ উদ্দেশ্যে, গাজায় আমাদের মুসলমান ভাইদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদ জানাতে। বিশ্ব আজ নিরব, জাতিসংঘ চোঁখ বুজে আছে, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া এর কর্মীরা চুপ করে থাকতে পারে না।
ফিলিস্তিনের ভূমি মুসলমানদের এবং সেই ভূমিতে ইসরায়েল যুগের পর যুগ ধরে যে দখলদারিত্ব চালিয়ে আসছে, তা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। শিশু, নারী, বৃদ্ধ কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। মসজিদে হামলা, হাসপাতাল ধ্বংস, খাদ্য ও পানির রাস্তাও বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা আজকের এই মিছিল থেকে বিশ্ববাসীকে জানাতে চাই, ফিলিস্তিনের উপর এই বর্বরতা বন্ধ করতে হবে।
বাংলাদেশের আলেম সমাজ ও তরুণ সমাজ এবং তালামীযে ইসলামিয়া’ এর সৈনিকরা, নির্যাতিত মুসলমানদের পাশে আছে, পাশে থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমরা চাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কঠোর ভাষায় ইসরায়েলের এই হত্যাযঞ্জ বন্ধে ও অন্যায়ের নিন্দা জানানো হউক এবং আন্তর্জাতিক অঙ্গঁনে যাহাতে জোড়ালো ভূমিকা রাখা হয়।
তিনি আরো বলেন, আমাদের প্রতিবাদ হোক শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও সুদৃঢ়। আল্লাহ যেন গাজার মুসলমানদের রক্ষা করেন, শহীদদের জান্নাত দান করেন, আর আমাদেরকে সত্যের পক্ষে দৃঢ় থাকতে তৌফিক দান করেন।
সুনামগঞ্জের জগন্নাথপুরে আনজুমানে তালামীযে ইসলামিয়া পৌর শাখার উদ্যোগে গাজায় মুসলমানের উপর ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে আজ সোমবার (৭ এপ্রিল) বিকেলে বিক্ষোভ মিছিল শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাহিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামী, জগন্নাথপুর পৌর আল ইসলাহর সাবেক সভাপতি মাওলানা আবু আইয়ুব আনছারী, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালী, জগন্নাথপুর পৌর আল ইসলাহর সভাপতি মাওলানা সৈয়দ মিজানুর রশিদ, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা সমছু মিয়া সুজল, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম খান শিহাব, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর স্টুডেন্ট কেয়ার’র সভাপতি মাওলানা হুমাইন কবির, সহ-সভাপতি আমিনুর রহমান হিমেল, হবিবপুর মাদ্রাসা শাখার সভাপতি মহি উদ্দিন, জগন্নাথপুর পৌর তালামীযের সহ সভাপতি আফাজুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পশ্চিম উপজেলার সহ সাধারণ সম্পাদক রুবেল আহমদ খুকন, সুলেমান আহমদ, অর্থ সম্পাদক নুর, ৯ নং ওয়ার্ড এর সভাপতি নোমান আহমদ, সহ-অফিস সম্পাদক আন্জুম আহমদ তুহিন, জাবেদ নুর, প্রশিক্ষণ সম্পাদক তানভীর মিয়া, সহ-প্রশিক্ষণ সম্পাদক জমসেদ মিয়া, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নয়ন আহমদ, সহ-শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহাগ মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আয়াছ আলী, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
মিজানুর রহমান, শাহিনূর রহমান, ১নং ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান, ৩ নং ওয়ার্ড সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাসহুদুর রহমান, আলম, ৫ ও ৬ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক আলী নূর, সদস্য আখতার, রুখন হাকিম, নয়ন, সোহাগ প্রমূখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD