1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

গাজায় মুসলমানদের হত্যার প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদসভা

  • আপডেটের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৬০ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফিলিস্তিনের গাজায় ও রাফাহতে নারকীয় হামলায় হাজার হাজার নিরপরাধ মুসলমানদের হত্যার প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলামের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গাজা ও রাফায় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টির দাবিতে আজ সোমবার (৭ এপ্রিল) বিকেলে জগন্নাথপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর পয়েন্টে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হন সংগঠনের নেতাকর্মী ও তৌহিদি জনতা।
মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে এই সহিংসতার বিরুদ্ধে একজোট হয়ে নিজেদের কণ্ঠ তুলে ধরেন।
এসময় ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা আতাউল রহমানের সভাপতিত্বে ও উপজেলা জমিয়তের সাধারন সম্পাদক
মাওলানা মুতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, যুগ্ম সম্পাদক মাওলানা সৈয়দ রশিদ আহমেদ, সহ সাধারন সম্পাদক মাওলানা আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান জুয়েল, হাফিজ শাহীন আহমদ, হাফিজ মাওলানা সাঈদ আহমদ, কে এম ফয়েজ আহমেদ, মাওলানা আমিনুল ইসলাম রাজু, মাওলানা মাহিদুল ইসলাম, মাওলানা হাফিজ আমিরুল ইসলাম, মাওলানা সৈয়দ হাবিব সালেহ, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা রুহুল ইসলাম, মুফতি নুরুল আমিন, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা হাফিজ রাইয়্যান আহমদ, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালী, জগন্নাথপুর সরকারী ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, ছাত্রনেতা রেদওয়ান হোসেন প্রমূখ।
এ সময় দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, সাংবাদিক মুকিম উদ্দিন সহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন সহ তৌহিদি জনতা এ প্রতিবাদ সভায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD