1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কর্তন উৎসব সম্পন্ন

  • আপডেটের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৯২ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

পহেলা বৈশাখ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো ধান কর্তন উৎসব সম্পন্ন হয়েছে।
উপজেলার মইয়ার হাওরে ধান কর্তন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
পহেলা বৈশাখ সকালে বোরো ধান কর্তনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইবরাহীম ভূঞা সা-আধ,
উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ খালেদ সাইফুল্লাহ,
উপজেলা মৎস্য অফিসার মোঃ আল আমিন, উপজেলা প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন প্রমূখ।


এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যানোর মধ্যে স্থানীয় কৃষকসহ ধানকাটার শ্রমিক ও কম্বাইন হার্বেষ্টার মালিকগন উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ কৃষকদের ৮০ ভাগ ধান পাঁকা হলে কর্তনের পরামর্শ দিয়ে বলেন, কৃষকরা যথা সময়ের মধ্যে ধান কর্তন করতে পারবেন বলে আশা প্রকাশ করছি।
এতে আতংকিত হওয়ার কোন কারণ নেই।
তিনি বলেন, এ যাবৎ উপজেলার মোট ৫ ভাগ ধান কর্তন হয়েছে। আশা করা যাচ্ছে মে মাসের ৫ তারিখের মধ্যে ধান কর্তন শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD