1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে ওসির নেতৃত্বে পুলিশী অভিযান : জেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৬২ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের ‘‘অপারেশন ডেভিল হান্ট’’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আখলুছ মিয়া মাহিন (৩৪)কে গ্রেফতার করা হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা’র নেতৃত্বে এস আই (নিরস্ত্র) মোহাম্মদ সাকিব হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্স থানা এলাকায় ‘‘অপারেশন ডেভিল হান্ট’’ অভিযান পরিচালনা করে তাকে বুধবার (৭ মে) রাতে কলকলিয়া ইউনিয়নের অন্তর্গত মজিদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার নিয়মিত মামলা নং-১৭,তারিখ-২৯/১০/২০২৪ খ্রিঃ, ধারা- 15(3)/25D The Special Powers Act, 1974 এর সন্দিগ্ধ আসামী আখলুছ মিয়া মাহিন (৩৪) উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত আব্দুল তাহিদের পুত্র।
সে সুনামগঞ্জ জেলার সদ্য নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের অন্যতম সক্রিয় সহ-সভাপতি ছিলেন।
গ্রেফতারকৃত আসামী মাহিনকে বিধি মোতাবেক পুলিশী প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, গ্রেফতারকৃত ব্যাক্তি আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন জেলা ছাত্রলীগের সক্রিয় সহ-সভাপতি ছিলো। তাকে অপারেশন ডেভিল হান্ট এর আওতায় গ্রেফতার করা হয়েছে।
আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD