1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

প্রবাসী স্বজনশ্রী-ইসমাঈল চক এসোসিয়েশনের ৫ বছর পূর্তি উপলক্ষে মিলনমেলা

  • আপডেটের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৪২১ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে গড়ে উঠা প্রবাসীদের প্রাণের সংগঠন “প্রবাসী স্বজনশ্রী-ইসমাঈল চক এসোসিয়েশন” অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করলো সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ই মে) সন্ধ্যা ৭টায় সাবেক ইউপি সদস্য ফারুক মিয়ার বাড়ীতে এক মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাবেক ইউপি সদস্য ফারুক মিয়ার সভাপতিত্ব ও সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য সাইফুল ইসলাম জাবেদের পরিচালনায় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল মিয়া, সমাজসেবক মাসুক মিয়া, বদরুল মিয়া সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২০ সালের ৮ই মে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এলাকার প্রবাসে থাকা কয়েকজন সিনিয়র ও জুনিয়র দেশপ্রেমী যুবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ সংগঠনটি গঠিত হয়।
বিগত পাঁচ বছরে নানামুখী মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনটি এলাকাবাসীর আস্থা অর্জন করেন।


৫ম বর্ষে পদার্পন উপলক্ষে প্রথমে সংগঠনের পক্ষ থেকে এলাকার নানা শেণী-পেশার মানুষকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া পথচলায় যাঁরা সম্মিলিতভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপস্থিত নেতৃবৃন্দ সকল প্রতিষ্ঠাতাদের উদ্যোগ, পরিশ্রম ও আত্মত্যাগে আজকের এই প্রবাসী স্বজনশ্রী-ইসমাঈল চক এসোসিয়েশন গড়ে উঠেছে বলে ভূয়সী প্রশংসা করে গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করা হয়।

গত পাঁচ বছরে সংগঠনের উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের মধ্যে রয়েছে:

বৃক্ষরোপণ কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, দরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও ঈদ উপহার বিতরণ, পবিত্র রমজানে ইফতার বিতরণ, ৩টি অসহায় পরিবারকে ঘর নির্মাণে সহায়তা, মসজিদ নির্মাণে আর্থিক অনুদান, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, করোনা মহামারিতে ত্রাণ বিতরণ, লকডাউনে কর্মহীনদের পাশে খাদ্য সহায়তা, এলাকায় রাস্তা ও সাইনবোর্ড স্থাপন সহ নানা উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করেন।
স্বেচ্ছাশ্রমে এসব কার্যক্রম ও প্রবাসীদের সহযোগিতায় নানামূখি কর্মসূচি বাস্তবায়িত হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে এর চিত্র তুলে ধরা হয়।


পরে সংগঠনে অবদান রাখায় ১০ জন সদস্যকে সম্মাননা স্মারকে ভূষিত করা হয়।

সংগঠনের কার্যকরী সদস্যদের মধ্যে সাইফুল ইসলাম জাবেদ, আলাউর রহমান, তারেক আহমেদ মিটু, হাবিবুর রহমান, জয়নাল আবেদীন, রুহুল আমিন, পারেক আহমেদ, নাহিদ ইসলাম, আজহার হোসেন, ইস্তিয়াক আহমেদ ও জুনায়েদ আহমেদকে বিভিন্ন বিষয়ে অবদান রাখায় সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

অনুষ্ঠানে এলাকার উন্নয়নমূলক কর্মকান্ডে ৬ নং ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ান, যুব সমাজ ও স্বেচ্ছাসেবক সহ সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করে উন্নয়ন, অগ্রগতি ও এলাকার নানা সমস্যা সম্ভাবনায় পাশে থাকার অনুরোধ জানিয়ে এবং সবাইকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রবাসী স্বজনশ্রী ইসমাঈল চক এসোসিয়েশন-এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এর আগে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে কেক কাঁটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD