1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের অস্থায়ী কমিটি গঠন : মানবসেবায় নিজেকে উৎসর্গ রাখার অঙ্গিঁকার 

জগন্নাথপুরে ধান কর্তন উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৫০ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার : :

সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর বোরো ধান কম্বাইন হার্ভেস্টার যন্ত্রের সাহায্যে ধান কর্তন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ মে) সকালে এ উপলক্ষে ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফসার কাওসার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া প্রমূখ।

জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৫০ বিঘা পতিটি জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে চারা রোপণ করা হয়, বালাইদমন সেচ ও সার ব্যবস্থাপনা এবং কর্তন কোম্বাইন হ্যার্ভেস্টার যন্ত্রের সাহায্যে করা হয়।
এতে সময় খরচ ও ধান উৎপাদন খরচ কমে যায় এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়।

এ সময় পতিত জমিতে বোরো ধানের চাষাবাদ করতে পেরে কৃষকরা অনেক আনন্দিত হন এবং আগামীতে আবারো বোরো ধান করবেন বলে উপস্থিত কৃষকরা আশাবাদ ব্যাক্ত করেন।

এ সময় অন্যানোর মধ্যে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় ওয়ার্ড সমূহের মেম্বারগণ, সুধী সমাজ, কৃষক কৃষাণী, সাংবাদিকবৃন্দ সহ কৃষি অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD