1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে সৈয়দ আলী নামের যুবককে হাওরে কুপিয়ে হত্যা

  • আপডেটের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৫৪ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে’র মমিনা হাওরে সৈয়দ আলী (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জানা গেছে, শুক্রবার (১৬ মে) সকাল ১০ টায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের পাশ্ববর্তী মেঘারকান্দি’র মৃত ইউনুস মিয়ার ছেলে সৈয়দ আলী গরুর ঘাস কাটতে হাওরে যায়।
ঐদিন বিকেল ৩ টার দিকে হাওর থেকে ফেরার পথে অন্যান্য কৃষকরা হাওরের মধ্যে তাঁর মরদেহ দেখতে পান।
খবর পেয়ে নিহতের স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান।
এ সময় সৈয়দ আলীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে তাঁর পরিবারের লোকজন জানান।
নিহতের ভাই সুহেল মিয়া বলেন, আমার ভাই সকালে গরুর জন্য ঘাস কাটতে পাশ্ববর্তী মমিনা হাওরে যায়। বিকেলে কয়েকজন কৃষক হাওর থেকে ফেরার পথে আমার ভাইয়ের লাশ দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা ছুটে যাই। সেখানে গিয়ে আমার ভাইয়ের রক্তাক্ত লাশ মাটিতে পড়ে থাকতে দেখি।
আমরা নিশ্চিত আমার ভাইকে হত্যা করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য টিটু মিয়া বলেন, ‘খবর পেয়ে আমি হাওরে যাই। গিয়ে দেখি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আমার ধারণা তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশের সুরতহাল তৈরি করেন।

এ ব্যাপারে ওসি মাহফুজ ইমতিয়াজ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমার মনে হচ্ছে।
এ ঘটনায় জড়িতদের অচিরেই আইনের আওতায় আনা হবে।
তবে এ ঘটনায় জড়িত সন্দেহে এখনও কাউকে আটক করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD