1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১ জন নিহত : আহত ২৫

  • আপডেটের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫০৬ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
এর মধ্যে গুরুতর আহত খালেদ (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানা গেছে।
আজ শনিবার (৩১ মে) বিকেলে উপজেলার ৮ নং আশারকান্দি ইউনিয়নের কালনীচর গ্রামে জমি সংখ্যান্ত বিরোধের জের ধরে সংর্ঘষের ঘটনা ঘটে।
তবে সংঘর্ষে আহত খালেদ নামের ওই ব্যক্তি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তার স্বজনরা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কালনীচর গ্রামের মোবারক হোসেন ও গ্রামের রুহেল মিয়ার মধ্যে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় ঘন্টাব্যাপি রক্তক্ষয়ী সংর্ঘষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD