1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে ফেয়ার ফেইসিয়ানদের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন

  • আপডেটের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৬৬ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে’র বৃহত সামাজিক সংগঠন ফেয়ার ফেইস এর ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (১৮ জুন) সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিনহাজের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আলী আকবরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন ভূঁইয়া, ফুটবল কোচ রুহুল আমিন রাহুল, সমাজ সেবক হাবিবুর রহমান পাখি প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুস্তাক উদ্দিন ।
এতে ফেয়ার ফেইস জগন্নাথপুরের সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শুয়াইবুর রহমান সুয়েব, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর রহমান, আফাজ্জুল হোসেন, রাইসুল ইসলাম রিমন, নজরুল ইসলাম প্রকাশ, রুকন আহমদ শংকর চন্দ্র, মাসুদুর রহমান, নুর আলম সহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় সংগঠনের কার্যনিবার্হী পরিষদের দায়িত্বশীল সহ সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষানুরাগী, স্বেচ্ছাসেবী ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিনহাজ বলেন, ফেয়ার ফেইস জগন্নাথপুর প্রতিষ্ঠিত হয়েছিল একটি স্বপ্ন ও লক্ষ্যকে সামনে রেখে। আমাদের উদ্দেশ্য ছিলো সমাজসেবা, শিক্ষা, সংস্কৃতি, মানবিক উন্নয়ন কর্মকান্ড ইত্যাদি।
আজ আমরা গর্বিত যে, সংগঠনটি তার কাজ ও প্রচেষ্টার মাধ্যমে সেই লক্ষ্য পূরণের পথে এগিয়ে চলেছে।

এই দীর্ঘ পথচলায় শুরু থেকেই আমাদের সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ এসেছে । কিন্তু আমরা একসঙ্গে কাজ করে সেগুলো মোকাবিলা করেছি।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন দাতা সদস্য, দাতা সদস্য, সম্পাদকমন্ডলীর অবদান এবং মানুষের অকুন্ঠ ভালবাসা ও সমর্থনের কারণেই ফেয়ার ফেইস জগন্নাথপুরে আজ এই পর্যায়ে এসেছে।
আমরা উপজেলাবাসীসহ সকল সম্মানিত সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD