1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪৬০ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার বাজেট পেশ করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) সাড়ে ১১ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর মিলনায়তনে বাজেট ঘোষণা করেন জগন্নাথপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ ।
ঘোষিত বাজেটে আগামী অর্থবছরে (২০২৫-২৬) রাজস্ব ও উন্নয়নসহ সর্বমোট আয় ধরা হয়েছে ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা, বাজেটে স্থিতি উল্লেখ করা হয়েছে ১০ লাখ টাকা।
জগন্নাথপুর পৌরসভার প্রশাসক মোঃ বরকত উল্লাহ বাজেট ঘোষণাকালে বলেন, এই বাজেট জগন্নাথপুর পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়নে সহায়ক হবে।
বাজেটে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় কোন কিছু আনয়ন করা হয়নি তবে এটা প্রস্তাবিত বাজেট।

তিনি উল্লেখ করেন, রাস্তাঘাটের উন্নয়ন, জনস্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে আমরা বিশেষ গুরুত্ব আরোপ করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং বসবাসযোগ্য শহরে রূপান্তরিত করা। এ লক্ষ্য পূরণে আমরা সকল নাগরিকদের সহযোগিতা কামনা করছি।

এ সময় প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে উপস্থিত সাংবাদিকরা বক্তব্য রাখেন।
অধিবেশনে আরো বক্তব্য রাখেন পৌর প্রকৌশলী সতিশ গোস্বামী, পৌর সচিব হেলাল আবেদীন, জগন্নাথপুর প্রকৌশলী (এলজিইডি) ও পৌরসভার সহায়ক কাউন্সিলর সোহরাব হোসেন, জগন্নাথপুর প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD