1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৪৭ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

“গাছই জীবন গাছই শক্তি মানবসেবা ফাউন্ডেশন গড়ছে সবুজ সম্মৃদ্ধি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

জগন্নাথপুরে’র সামাজিক সংগঠন মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে সোমবার (৪ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গঁনে প্রথমে বৃক্ষ রোপণের মধ্যদিয়ে এ কর্মসূচীর সূচনা করা হয়।
পরে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় মসজিদগুলো সহ বিভিন্ন প্রতিষ্ঠানে  বিভিন্ন জাতের ফলজ ও গাছের চারা রোপণ করা হয়।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি ও জগন্নাথপুর (পূর্বপাড়) ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির সেক্রেটারী সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, জগন্নাথপুর (পূর্বপাড়) ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির সহ-সেক্রেটারী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুহেল মিয়া, উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আলহাজ্ব আব্দুল মালেক।
এ সময় জগন্নাথপুর মানবসেবা ফাউন্ডেশনের সংগঠক মোঃ গিয়াস উদ্দিন রিংকু, সংগঠনের মোঃ আজমল হোসেন, মোঃ মকদ্দুস মিয়া, মোঃ মাহফুজ আহমদ, মোঃ সাফওয়ান আহমেদ সাদি, মোঃ মুজাহিদ ইসলাম, মোঃ সোহাগ মিয়া, মোঃ আক্তার হোসেন
মোঃ জিলু তালুকদার, মোঃ আল আমিন হাসান রাব্বি, মোঃ জাহিদ হাসান ইকবাল, মোঃ উজ্জল হোসেন, মোঃ ফয়সল আহমেদ, মোঃ জামসেদ আহমেদ উপস্থিত ছিলেন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানুষ মানুষের জন্য তাই জগন্নাথপুর মানবসেবা ফাউন্ডেশন রক্তদান কর্মসূচীসহ সব সময় মানুষের সহযোগিতায় আমাদের মানবিক প্রচেষ্ঠা অব্যাহত রাখবো ।
তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
পরে দেশ ও মানুষের এবং সংগঠনের কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করেন মাওলানা আলহাজ্ব আব্দুল মালেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD