1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে আদালতের আদেশ অমান্য করে জোড়পূর্বক গৃহ নির্মানের অভিযোগ

  • আপডেটের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১১৩৯ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষ গৃহ নির্মান করায় দু-পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
যে কোন সময় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে আদালতের আদেশ বজায় রাখার জন্য নোটিশ প্রদান করেন।

মামলা ও প্রতিবেশী সূত্রে জানাগেছে, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত সাজিদ উল্লার ছেলে মোঃ গৌছ উদ্দিন ও একই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে জমির মিয়া গংদের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এ নিয়ে মালিকানা দাবি করে মোঃ গৌছ উদ্দিন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনামগঞ্জ আদালতে বিবিধ মামলা নং ২৪২/ ২০২৫ ইং দায়ের করা হলে বিজ্ঞ আদালত উভয় পক্ষকে ২০৪ নং জে এল স্থিত গন্ধর্বপুর মৌজার এসএ ১০৯৩ ও ১০৯৩/২ নং দাগে মোং ৬৮ শতক ভুমিতে নিজ নিজ দখলীয় অংশে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন।
উক্ত নিষেধাজ্ঞাকে অমান্য করে বিবাদীপক্ষ জমির মিয়া গংরা জোরপূর্বক পাকা গৃহ নির্মান করতে দেখা গেছে।
এ ব্যাপারে ১ম পক্ষ মোঃ গৌছ উদ্দিন বলেন, আমার মালিকানা ও দখলীয় ভূমিতে বিবাদীপক্ষ জোরপূর্বক আদালতের আদেশ অমান্য করে দালান ঘর নির্মান করছে।
থানার এ এস আই হুমায়ুন কবীর সরেজমিনে উভয়পক্ষকে নোটিশ প্রদান করলেও প্রকাশ্যে বিবাদীপক্ষকে কাজ করার জন্য অনুমতি দেয়ায় বিবাদীরা দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছে।
ফলে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি।
এ নিয়ে আজ রোববার মোঃ গৌছ উদ্দিন বিবাদীপক্ষ জমির মিয়া গংদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন।

প্রতিপক্ষ জমির মিয়া ও শওকত মিয়া বলেন, দায়েরকৃত মামলা আমাদের পক্ষে রয়েছে।
থানার এ এস আই হুমায়ুন আমাদের কাজ করার কথা বলেছেন।
বাদী গৌছ উদ্দিন অযথা হয়রানি করার জন্য আমাদের বিরুদ্ধে মামলা করেছে, সে এই জমির মালিক নয়।

জগন্নাথপুর থানার এ এস আই হুমায়ুন কবির বাহার বলেন, মাননীয় আদালতের দেয়া অস্থায়ী নিষেধাজ্ঞার নোটিশ জারি করেছি। আমার বিরুদ্ধে উত্তাপিত অভিযোগ সঠিক নয়, অনেকজন অনেক কথাই বলতে পারে।

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া’র সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD