1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে ফুটপাতে অবৈধ ও অস্থায়ী দোকানপাট উচ্ছেদ : ৫ দোকানিকে জরিমানা

  • আপডেটের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩২০ দেখা হয়েছে

জহিরুল ইসলাম লাল ::

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে ব্যাঙ্গেঁর ছাতার মতো গড়ে উটা ফুটপাতে অবৈধ ও অস্থায়ী দোকান-পাট উচ্ছেদে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ ও নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন।
অভিযানে জগন্নাথপুর থানার এস আই দীপংকর, বাজার তদারক কমিটির সেক্রেটারি মোশাহিদ আহমদ ভূইয়া ও বাজার ইজারাদার, ব্যবসায়ী সহ অনেকেই উপস্থিত ছিলেন। অভিযানকালে প্রায় ৩০-৪০টি ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ করা হয়
এবং কিছু মালামাল জব্দ করা হয়।
এ সময় মোট ৫টি দোকানকে নির্দেশনা অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পৌরসভার হেলিপ্যাড পয়েন্ট, পৌর পয়েন্ট থেকে চিলাউরা পয়েন্ট, ডাকবাংলো ব্রীজের মুখ, নদীর পাড় সবজি বাজার গলি, থানার গলি, বড় গল্লী সহ অন্যান্য গলির ফুটপাতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এছাড়া কিছু দোকানিকে জরুরি ভিত্তিতে কাগজপত্র দেখানোর জন্যও নির্দেশনা দেয়া হয়। ব্যর্থ হলে অচিরেই সেগুলো উচ্ছেদের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ।


এ অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেও তিনি জানান।
পরে তিনি আর্চ ব্রীজ সংলগ্ন বাশের ব্রীজের মেরামত কাজ পরিদর্শন, আর্চ ব্রীজের কাজের গতি তদারকি করা, পৌর পয়েন্ট থেকে সিএনজি স্ট্যাণ্ড সরানো সহ, ডাইভার্শন বেইলি ব্রীজ হতে উপজেলা ভূমি অফিস পর্যন্ত রাস্তা মেরামত কাজ পরিদর্শন করেন।
এ সময় জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী ও জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী সহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ীরা সরকারি রাস্তা ও ড্রেন দখল করে ফুটপাতে ব্যবসা-বাণিজ্য করে আসছিল।
এতে যানজট সহ জনভোগান্তি চরম আকার ধারণ করে।
জনসাধারণের ভোগান্তি লাগবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD