1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে চিলাউড়া মাদরাসা আলিম স্তরে উনীত হওয়ায় অধ্যক্ষকে সংবর্ধনা

  • আপডেটের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯৪ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে চিলাউড়া দারুস সুন্নাহ আলিম মাদরাসার অধ্যক্ষ ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ এর প্রচেষ্টায় মাদরাসা আলিম স্তরে উনীত ও পাঠদানে অনুমতি লাভ করায় তাঁর সম্মানে মিষ্টিমূখ অনুষ্টান ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে আজ বুধবার বিকেলে আল ইসলাহ’র উপজেলা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম খান শিহাবের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর চিলাউড়া দারুস সুন্নাহ আলিম মাদরাসার অধ্যক্ষ ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি ও জগন্নাথপুর (পূর্বপাড়) ডাক বাংলা রোড ব্যবসায়ী সমিতির সেক্রেটারী জহিরুল ইসলাম লাল মিয়া।

অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা আকবর আলী, উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক হাফিজ সমসু মিয়া সুজল, মাওলানা হাবিবুর রহমান, সুনামগঞ্জ জেলা তালামীযের প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, উপজেলা আল ইসলাহ নেতা মোঃ ইলিয়াছ উদ্দিন, সমাজ সেবক মোঃ সুফি মিয়া প্রমূখ।

এতে উপজেলা আল ইসলাহ ও তালামীযের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দসহ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন উপজেলা আল ইসলাহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতীর কল্যাণ এবং মাদরাসার সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পেশ করেন অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ।
পরে সভাস্থলে মিষ্টি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD