1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে অগ্নিসংযোগ-ভাংচুরের প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫৫ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় সহ সারাদেশে অগ্নিসংযোগ, হামলা-ভাংচুর ও মব সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের এঁর উপর সকল মিথ্যা মামলা ও দেশব্যাপী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সকল অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি শহরের ডাকবাংলো রোডস্থ পার্টির অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় পৌর পয়েন্টে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর খলিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক মোঃ রফিক উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মোঃ আবদাল মিয়া, উপজেলা জাতীয় যুব সংহতি নেতা শাহ মোঃ এমরাজ মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জাতীয় পার্টি নেতা সৈয়দ মো. সাইফুদ্দিন, মীরপুর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা ফয়জুর রহমান, কলকলিয়া ইউনিয়ন জাতীয় পার্টি নেতা মোঃ কয়েছ মিয়া, আব্দুল হান্নান, মোঃ সরফরাজ, আব্দুল খালিক পুলিশ, পৌর জাতীয় পার্টি নেতা মোঃ আকলিছ আলী, উপজেলা জাতীয় যুব সংহতি নেতা মোঃ সফাত আলী, পৌরসভার ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ছোরাব উল্লা, মীরপুর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা মস্তফা আলী, উপজেলা যুব সংহতি নেতা রুপন আহমদ, মোঃ সুহেল মিয়া, বাবুল আহমদ, মোঃ সুজন মিয়া, মোঃ জহিরুল ইসলাম, সুরুজ আলী, পৌরসভার ৮ নং ওয়ার্ড জাতীয় পার্টি নেতা সামছুল হক, শ্রমিক নেতা বাবুল মিয়া, পৌরসভার ৫ নং ওয়ার্ড জাতীয় পার্টি নেতা মোঃ জাবেদ মিয়া, বেলাল মিয়া, ৪ নং ওয়ার্ড জাতীয় পার্টি নেতা সুহেল মিয়া, নজরুল ইসলাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD