1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপ পরিদর্শনে জাতীয় পার্টি নেতারা

  • আপডেটের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২২৩ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
আজ বুধবার (১লা অক্টোবর) সন্ধ্যার পর প্রথমে জগন্নাথপুর উপজেলা সদরের শ্রী শ্রী জগন্নাথ জিউর কেন্দ্রীয় মন্দির সর্বজনীন পূজা মন্ডপ ও জগন্নাথপুর বাসুদেব মন্দির সর্বজনীন পূজা মন্ডপ ও আনন্দময়ী পূজা মন্ডপ বাসুদেব বাড়ি’ অনুষ্ঠিত পূজা মন্ডপে পৃথক পৃথক ভাবে পরিদর্শন করেছেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ দিলু মিয়া, উপজেলা জাতীয় পার্টি নেতা আব্দুল কাহার, মোঃ ছোরাব উল্লা, আকলিছ আলী, সফাত আলী, সামছুল হক, সুহেল মিয়া, সাজ্জাদ হোসেন, কফিল উদ্দিন, নজরুল ইসলাম, মনু মিয়া প্রমূখ।


পৃথকভাবে পূজা মণ্ডপ গুলোতে উপস্থিত হয়ে উপজেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন ।


এ সময় তারা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে ধর্মীয় উৎসবে শান্তি-শৃংখলাসহ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জাতীয় পার্টি তাদের পাশে আছে এবং থাকবে বলেও আশ্বাস দেন।
পরে জাতীয় পার্টির পক্ষে পরিদর্শন বইতে সাক্ষর করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম লাল মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD