1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

দু’দলের মতানৈক্যে একীভূত হচ্ছেনা এনসিপি ও গণঅধিকার পরিষদ

  • আপডেটের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৬২ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট ::

সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ একীভূত হওয়ার জোর আলোচনা উঠলেও অবশেষে তা আর হচ্ছে না বলে বিভিন্ন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কয়েকটি ইস্যুতে নিজেদের মধ্যে সমঝোতা না হওয়ায় একীভূত হওয়ার আলোচনা থেকে উভয় দলই সরে এসেছে। আনুষ্ঠানিকভাবে কোনো দল এ বিষয়ে কিছু না বললেও দুটি দলের শীর্ষ পর্যায়ের নেতারা এমনই ইঙ্গিত দিয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লার্টিচার্জে গুরুতর আহত হয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর হাসপাতালে ভর্তি হলে সেখানেই আলোচনার সূত্রপাত হয়।
একীভূত আলোচনার একাধিক বৈঠকে দু’দলের শীর্ষ পর্যায়ের সব নেতারাই উপস্থিত ছিলেন।
সেসব আলোচনা চূড়ান্ত কোনো রূপ না পেলেও ইতিবাচক বার্তা দিয়েছিলেন তারা। তবে দলের নাম, নেতৃত্ব কাঠামো, একীভূত দলে নুরুল হক নুরের সাংগঠনিক অবস্থানসহ নানা বিষয়ে মতানৈক্য ছিল। দল দুটির শীর্ষস্থানীয় অন্তত পাঁচ নেতা এই একীভূত প্রক্রিয়ার বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা জানান। যাদের কেউ কেউ স্পষ্ট করেন, এনসিপি-গণঅধিকার পরিষদ আর একীভূত হচ্ছে না।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, গণঅধিকারের সঙ্গে আমরা আর একীভূত হচ্ছি না। তাদের শীর্ষস্থানীয় অনেক নেতা আমাদের সঙ্গে দলে যোগ দেয়ারও আগ্রহ প্রকাশ করেছেন। আমরা আলোচনাটা এগিয়ে নিচ্ছি।

একই সুরে কথা বলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার সুযোগ নেই। দলে যারাই আসবেন এনসিপির হয়ে নির্বাচনে অংশ নিতে হবে।

অন্যদিকে গণঅধিকার পরিষদের নেতারাও একই ধরনের ইঙ্গিত দিয়েছেন। দলটির উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এক ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘গণঅধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হবে না। গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার কোনো সম্ভাবনাও নেই।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের আরেক সদস্য আবু হানিফ একই রকম বার্তা দেন। তিনি বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করে দেখেছি এনসিপি এক বছরে যে চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট ও ক্ষমতার অপব্যবহার করেছে আমরা একীভূত হলে তার দায় আমাদেরকে নিতে হবে। একীভূত হওয়ার আলোচনায় শুরুতে আন্তরিক থাকলেও পরবর্তী সময়ে মনে হয় এনসিপি গত এক বছরে সরকারের পৃষ্ঠোপোষকতায় যেসব অপকর্ম করেছে, তার দায় কেন গণঅধিকার পরিষদ নেবে? তাছাড়া গণঅভ্যুত্থানের পর এনসিপির প্রতি মানুষের যে ইতিবাচক ধারণা তৈরি হয়েছিল, এখন আর সেটি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD