1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের অস্থায়ী কমিটি গঠন : মানবসেবায় নিজেকে উৎসর্গ রাখার অঙ্গিঁকার 

জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে খাদ্যবান্ধব ডিলার সোহেলকে জেল-জরিমানা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১২৫০ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে খাদ্যবান্ধব ডিলার সোহেল মিয়া (৩৮)কে জেল ও জরিমানা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রানীগঞ্জ বাজারে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রৌয়াইল বাজারের খাদ্যবান্ধব ডিলার সোহেল আহমদকে অনিয়মের অভিযোগে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দিন জানান, দন্ডপ্রাপ্ত সোহেল মিয়ার খাদ্যবান্ধব ডিলারটি উপজেলার রৌয়াইল বাজারে কিন্তু সেখানে চাল গুদামজাত না করে রানীগঞ্জ বাজারে চাল মজুদ করে।
আইন অমান্য করে খাদ্য মজুদ রাখার অপরাধে ডিলার সোহেল আহমদকে জেল ও জরিমানা প্রদান করা হয়।
এদিকে এমন সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলার অন্যান্ন খাদ্যবান্ধব ডিলারদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD