1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে জাতীয় পার্টি নেতা দিলু মিয়া ও আলতাব মিয়া স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • আপডেটের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী তছির আলী দিলু মিয়া ও উপজেলা জাতীয় পার্টির প্রবীণ নেতা ও বিশিষ্ট শালিসি ব্যাক্তিত্ব আতাউর রহমান আলতাব মিয়ার স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে, উপজেলা সদর জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ এলাকার মুসল্লিয়ানগন উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলে উপজেলা জাতীয় পার্টি নেতা সদ্য প্রয়াত দিলু মিয়া ও প্রবীণ নেতা মরহুম আলতাব মিয়ার মৃত্যুতে তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পেশ করেন জগন্নাথপুর থানা মসজিদের সাবেক ইমাম হাফিজ মোঃ আনোয়ার হোসেন।

পরে পার্টির ডাকবাংলা রোডস্থ অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী তছির আলী দিলু মিয়া ও উপজেলা জাতীয় পার্টির প্রবীণ নেতা ও বিশিষ্ট শালিসি ব্যাক্তিত্ব আতাউর রহমান আলতাব মিয়ার স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও জাপা নেতা আকলিছ আলীর পরিচালনায় মরহুম নেতাদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক কমিশনার আবু সুফিয়ান মোঃ ঝুনু মিয়া।


অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন মরহুম দিলু মিয়ার ছেলে মোঃ ইউসুফ আলী, উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মোঃ আবদাল মিয়া, উপজেলা জাতীয় পার্টি নেতা আব্দুল কাহার, ছোরাব উল্লা, ফয়জুল রহমান, মোঃ ফিরোজ রানা, সামছুল হক, মোঃ সফাত আলী, মোঃ চাঁন মিয়া, আব্দুর রহমান, নজরুল ইসলাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD