1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে দু’গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে ৩৫ জন আহত : ১২ জনকে ওসমানীতে প্রেরণ

  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরের পল্লীতে গাড়ি স্ট্যান্ডের ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী ও বাউধরন গ্রামবাসীর মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানায়, গত ১৫ দিন আগে রানীগঞ্জ পশ্চিম বাজার গাড়ি স্ট্যান্ড কর্তৃপক্ষ রানীগঞ্জ টু বাউধরন রোডের ভাড়া ৩০ টাকা থেকে ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হয়।
এতে বাউধরন ও স্বজনশ্রী গ্রামের লোকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে চিলাউড়া-হলদিপুর ইউপি সদস্য বাউধরন গ্রামের সালেহ উদ্দিন আহমদ গাড়ি ভাড়া পুনরায় ৩০ টাকা নির্ধারণ করে দেন।
এ নিয়ে উভয় গ্রামের টমটম চালকদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে গত শুক্রবার বিকালে বাউধরন গ্রামের মুজিব মার্কেটের গাড়ি স্ট্যান্ড থেকে স্বজনশ্রী গ্রামের টমটমগুলো বের করে দেয়া হয়।
এরই জের ধরে শনিবার সকালে উভয় গ্রামের লোকজন দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে সজ্জিত হয়ে খাড়ারপার নামক স্থানে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় দেড় ঘন্টাব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৩৫ জন আহত হন।

খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোঃ বদরুদ্দোজা বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে গুরুতর অবস্থায় ১২জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD