1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় শিফুল মিয়া গুরুতর আহত

  • আপডেটের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৩১০ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি সংখ্যান্ত বিরোধের জের ধরে অতর্কিত হামলা ও মারধরের ঘটনায় আহত ১০ জনের মধ্যে শিফুল মিয়া নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও এর মধ্যে শিফুল মিয়া (৪৫) এর অবস্থা আশংকাজনক বলে একাধিক সূত্রে জানা গেছে।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪ টায়, জগন্নাথপুর উপজেলার ২ নং পাটলী ইউনিয়নের পাটলী ফরিদপুর গ্রামের মৃত মকবুল মিয়ার ছেলে পাটলী যুব সংঘের সাবেক সভাপতি শিফুল মিয়ার হাওর জমিতে একই এলাকার (পাটলী মাঝপাড়া) গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে মোঃ শিফু মিয়া দখলের উদ্দেশ্যে এক্সেবেটর মেশিন দিয়ে পুকুরের পাড় খনন করতে গেলে জমি মালিক শিফুল মিয়া তাতে বাধা দেন।
এরপর উভয়ই তাদের বাড়িতে চলে যান।
এর প্রায় ৩০ মিনিট পর দখলকারী মোঃ শিফু মিয়ার নেতৃত্বে তার ছেলে মোঃ হুসাইন, জাকারিন সহ ৩/৪ জন উশৃংখল লোক দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে জমির মালিক শিফুল মিয়ার বাড়ির মার্কেটের সামনে এসে তার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালালে উভয় পক্ষের মধ্যে এ সময় মারধরের ঘটনা ঘটে।
এতে উভয়পক্ষের প্রায় ১০ জন আহত হয়।
এরমধ্যে গুরুতর আহত অবস্থায় উভয় পক্ষের ৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রামদা’র আঘাতে গুরুতর আহত পাটলী যুব সংঘের সাবেক সভাপতি শিফুল মিয়া বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছেন তার মামা কছির মিয়া।
তিনি বলেন, আমার ভাগিনা শিফুল মিয়া এলাকার একজন সমাজসেবক ও শান্তি প্রিয় লোক।
প্রতিপক্ষের শিফু মিয়া ও তার ছেলেরা এলাকার উশৃংখল, ভূমিদস্যু ও মাদবসেবী লোক।
আমার ভাগিনার জমি দখল করার জন্য দীর্ঘদিন ধরে তারা পাঁয়তারা করছে।
তাদের অতর্কিত সন্ত্রাসী হামলার শিকার হয়ে বর্তমানে আমার ভাগিনা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানায় আমরা অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার এ এস আই কামাল হোসেন বলেন, এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে , দু’পক্ষের অভিযোগ পাওয়া গেছে, একটি রেকর্ড করা হয়েছে, অপরটি প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD