1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরে জাতীয় নির্বাচনে গণভোট ও নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট ও নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোটকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার (৬ জানুয়ারী) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ’র সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি সংক্রান্ত বিষয়ক অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল খয়ের।
অন্যানোর মধ্যে সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের খেলাফত মজলিসের প্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমেদ, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা আইসিটি কর্মকর্তা আশীষ চক্রবর্তী, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অরূপ রায়, জগন্নাথপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নূরুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী মশাহিদ আহমদ ভূঁইয়া, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর (পূর্বপাড়) ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির সেক্রেটারী সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, কলকলিয়া আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমল হোসাইন, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ, সিনিয়র সাংবাদিক তাজউদ্দিন আহমেদ, সানোয়ার হাসান সুনু, সাংবাদিক হুমায়ূন কবীর ফরিদী, রিয়াজ রহমান, আমিনুল হক শিপন, আলী হোসেন খান, শাহ ফুজায়েল আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধিসহ উপস্থিত সাংবাদিক ও সুশীল সমাজের সকলকে নির্বাচনী আচরণবিধি পড়ে শুনানো হয় এবং তাদের মতামত গ্রহন করা হয়।

এসময় সুনামগঞ্জ-৩ সংসদীয় আসনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করে সকল ভোটার ও জনসাধারণকে যথাযথ নিয়ম-কানুন মেনে চলার অনুরোধ জানান জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD