1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে বাক-প্রতিবন্ধীদের মধ্যে নগদ টাকা ও উন্নতমানের খাবার বিতরণ

  • আপডেটের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার :

যুক্তরাজ্য ভিত্তিক চ্যারেটি সংস্হা সেভেন সেড ও আল ইশারাহ ইউকে কর্তৃক জগন্নাথপুর উপজেলার অর্ধশতাধিক বাক প্রতিবন্ধী নারী-পুরুষ, কিশোর কিশোরীদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

প্রতি জনকে ৫ হাজার টাকা করে তিন লক্ষাধিক টাকা বিতরণ এবং উন্নত মানের রান্না করা দুপুরের খাবার পরিবেশন করা হয়।

শুক্রবার (০৯ জানুয়ারি) বেলা ২ টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ ক্যাম্পাসে জগন্নাথপুর নলুয়া হাউজিং এস্টেট লিমিটেড এর চেয়ারম্যান শিক্ষানুরাগী সমাজসেবক মুহাম্মদ জামাল উদ্দিন বেলালের সার্বিক তত্বাবধানে বাক প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ বিতরন করেন জগন্নাথপুর পৌরশহরের কেশবপুর এলাকার কৃতি সন্তান যুক্তরাজ্য ভিত্তিক চ্যারেটি সংস্হা সেভেন সেড ও আল ইশারাহ ইউকের সিইও আজাদ হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপ এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আব্দুল হাই, উপজেলা মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সাধারণ সম্পাদক এখলাছুর রহমান তালুকদার, জগন্নাথপুর বাজার তদারকি কমিটির সম্ভাব্য সেক্রেটারি প্রার্থী শাহজাহান মিয়া, জগন্নাথপুর নলুয়া হাউজিং এস্টেট লি: এর এমডি খায়রুল হাসান রুপা, ব্যবসায়ী ছাদিকুর রহমান, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর উপজেলার সহ-সভাপতি আমিনুর রহমান হিমেল, সাধারণ সম্পাদক আলী হোসেন, ইমাম ও খতিব মাওলানা লুৎফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী মুফতি মশিদুর রহমান, কাজী সৈয়দ জুনেদুর রহমান, বাউল শিল্পী বাবুল মিয়া সহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাজের সুবিধা বঞ্চিত বাক প্রতিবন্ধীদের মধ্যে জনপ্রতি বিপুল পরিমাণ অর্থ সহায়তা প্রদান নিঃসন্দেহে একটি মহৎ কাজ উল্লেখ করে জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী জামাল উদ্দিন বেলাল বলেন, প্রবাসী বাংলাদেশীরা নাড়ীর টানে তাদের প্রিয় মাতৃভূমির নিজ এলাকার আর্ত মানবতার কল্যাণে ভূমিকা রাখছেন।

তিনি মহৎ উদ্যোগের জন্য যুক্তরাজ্য ভিত্তিক চ্যারেটি সংস্হা সেভেন সেড ও আল ইশারাহ ইউকের সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান এবং আগামীতে প্রতিবন্ধীদের কল্যাণে সংস্থাটি আরও ব্যাপক কার্যক্রম গ্রহন করবেন এমনটাই প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD