1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে জনৈক ব্যক্তির ফেইসবুক পোস্টের বিরুদ্ধে ব্যবসায়ীর প্রতিবাদ

  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি জায়গা দখল করে ইট, বালু ও পাথরের ব্যবসা করে আসছে, প্রচারিত এমন মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর ফেইসবুক পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুরত খাঁন।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, জনৈক Rahul নামের একটি ফেইসবুক আইডি থেকে সোমবার দেয়া পোস্টে একটি মানহানিকর ভিডিও প্রচার করা হলে পোস্টটি আমার দৃষ্টি গোচর হয়।

ভিডিও পোস্টে বলা হয়, জগন্নাথপুর সুনামগঞ্জ রোড সংলগ্নে দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে ইট, বালু ও পাথরের ব্যবসা করে আসছে এলাকার সুরত খাঁ নামের এক ব্যক্তি।
পোস্টে উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে যত তাড়াতাড়ি সম্ভব সরকারি জায়গা থেকে উচ্ছেদের ব্যবস্থা করা হোক বলেও দাবি করা হয়।

প্রকৃতপক্ষে এ ধরণের ভিডিও প্রচার উদ্দেশ্যে প্রনোদিত, মিথ্যা ও অযৌক্তিক কার্যকলাপ ছাড়া আর কিছুই নয়।
আমি জগন্নাথপুর পৌরসভার ৭২ নং জেএলস্থিত ইকড়ছই মৌজায় ২০১৩ সালের ৩২৪ ও ২০১৮ সালের ১১৩৪ নং দলিলমূলে উক্ত জমি খরিদমূলে সর্বসাধারণের জ্ঞাতসারে পরিপূর্ন মালিক ও দখলকার থাকিয়া ব্যবসা-বানিজ্য পরিচালনা করে আসছি।
সরকারি জায়গা দখল করে ইট, বালু ও পাথরের ব্যবসা করে আসছি বলে যে, ভিডিও প্রচার করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও বিভ্রান্তিকর বটে।
আমার মালিকানা ও দখলীয় ভূমিতে দীর্ঘদিন ধরে আমি ব্যবসা করে আসছি।
Rahul নামের একটি আইডি থেকে নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ও প্রতারনায় ব্যর্থ হয়ে এবং আমাকে হয়রানির উদ্দেশ্যে নানাভাবে কুৎসা রটনা সহ অপ-প্রচার চালিয়ে যাচ্ছে।
আমি তার এহেন কর্মকান্ডের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কতৃর্পক্ষের সুদৃষ্টি কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD